‘শান্তি বজায় রাখুন, কোনও অশান্তি মানব না’, শপথ নিয়েই আইনশৃঙ্খলা নিয়ে কড়া বার্তা মমতার
তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই রাজ্যে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত রাজনৈতিক দলের কাছে তাঁর আবেদন করলেন, শান্তি বজায় রাখুন। প্রতিহিংসা পরায়ণ আচরণ থেকে বিরত থাকার জন্যেও রঙ না দেখে
ভোট পরবর্তী সন্ত্রাসে উত্তপ্ত বাংলা। ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই বিভিন্ন জায়গাতে অশান্তির খবর সামনে আসতে থাকে।

বিজেপির দাবি, ফল ঘোষণার পর থেকে বিজেপির ছয়জন কর্মীকে খুন করা হয়েছে। এই অবস্থায় রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উদ্বেগ প্রকাশ করে রাজ্যপালকে ফোন করেন। রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে বিস্তারিত খোঁজখবর নেন। এই পরিস্থিতিতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই রাজ্যে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রঙ না দেখে সমস্ত রাজনৈতিক দলের কাছে তাঁর আবেদন, শান্তি বজায় রাখুন। প্রতিহিংসা পরায়ণ আচরণ থেকে বিরত থাকুন। না হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, শান্তি বজায় রাখুন, বাংলা অশান্তি পছন্দ করে না। তবে প্রথমেই তাঁর কোভিড মোকাবিলা করাই প্রথম কাজ বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
শুধু তাই নয়, তিনি বলেন, দায়িত্ব নিয়েই দ্বিতীয় কাজ হবে রাজনৈতিক হিংসা বন্ধ করা।" কড়া ভাবে তিনি বলেন, সব রাজনৈতিক দলের কর্মীদের আবেদন করব কেউ অশান্তি ছড়াবেন না। কোথাও অশান্তি মানব না। এমনকি এই বার্তার পরেও অশান্তি হলে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পিছপা হবেন না বলেও জানিয়ে দেন তিনি।
অন্যদিকে, মমতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে ভোট পরবর্তী হিংসার কথা উঠে আসে ধনখড়ের মুখে।
মমতাকে 'ছোট বোন' হিসেবে সম্বোধন করে ধনখড় বলেন, ''পর পর তিন বার ক্ষমতায় আসার ঘটনা অত্যন্ত বিরল। শুভেচ্ছা জানাই। তবে এই মুহূর্তে রাজ্যে অহেতুক হিংসা বন্ধ করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। কারণ এর ফলে সমাজের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। মুখ্যমন্ত্রীর উপর পূর্ণ আস্থা রয়েছে।
আশা করি, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেত শীঘ্রই ব্যবস্থা নেবেন তিনি।''
পালটা জবাবও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের কাছ থেকে মাইক নিয়ে বলেন, রাজ্যে ভোট চলায় ৩ মাস আমার হাতে ক্ষমতা ছিল না। সকলকে বলব, শান্তি, শৃঙ্খলা এবং সংহতি বজায় রাখুন। ভোটের পর কোথাও কোথাও বিক্ষিপ্ত ঘটনা ঘটে।
আজ থেকে আইনশৃঙ্খলা আমার হাতে। কঠোর হাতে এই অশান্তির মোকাবিলা করব। ফিরে গিয়ে যেখানে যেখানে যাদের পোস্টিং করার করব। নবান্নে সূত্রের খবর, করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষ হলেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানে রাজ্য পুলিশের ডিজি সহ মুখ্য এবং স্বরাষ্ট্রসচিব থাকতে পারেন। বৈঠক শেষে একাধিক পুলিশ পদে রদবদল হতে পারে বলে খবর।












Click it and Unblock the Notifications