সুপার সাইক্লোন ‘আম্ফান’ ধেয়ে আসছে ‘বুলবুলে’র পথ ধরে, রাতের ঘুম ছুটেছে সুন্দরবনের

‘বুলবুলে’র পথ ধরেই ধেয়ে আসছে সুপার সাইক্লোন ‘আম্ফান’, রাতের ঘুম ছুটেছে সুন্দরবনের

মাত্র ৬ মাস ১০ দিন আগে ঘূর্ণিঝড় বুলবুল তাণ্ডব চালিয়ে গিয়েছে সুন্দরবনের উপর দিয়ে। সে যাত্রায় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনকে অনেকাংশে বাঁচিয়ে দিয়েছিল। ফের সুপার সাইক্লোন আম্ফান ধেয়ে আসছে সুন্দরবনে। এখন থেকেই আতঙ্ক গ্রাস করেছে বাসিন্দাদের মনে। এখনও বুলবুলের ঘা দগদগে, সুন্দরবন কি আম্ফানের সঙ্গে লড়াই করতে পারবে সেই ক্ষতচিহ্ন নিয়ে? প্রশ্ন জাগছে মহাদুর্যোগের আগে।

বুলবুল আটকেছে গাছ, আম্ফানকে কে আটকাবে?

বুলবুল আটকেছে গাছ, আম্ফানকে কে আটকাবে?

২০১৯-এ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সুন্দরবনকে তছনছ করে দিয়ে গিয়েছিল বুলবুল। তখন ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের ঝড়খানি, বকখালির বিস্তীর্ণ এলাকাকে বাঁচিয়েছিল। সেই ঝড়ে অনেক গাছই উপড়ে গিয়েছে। এখন গাছ সংখ্যা অনেক কম। তাহলে কী হবে পরিস্থিতি? কী করে বাঁচবেন তাঁরা, রাতের ঘুম ছুটেছে সুন্দরবনবাসীর।

সুন্দরবনই আম্ফানের মুখে দাঁড়িয়ে

সুন্দরবনই আম্ফানের মুখে দাঁড়িয়ে

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ মধ্য সাগরে অবস্থান করা সুপার সাইক্লোন আম্ফান ধেয়ে আসছে সুন্দরবন অভিমুখে। সাগরদ্বীপ, বকখালি, ঝড়খালির কাছেই আছড়ে পড়তে পারে আম্ফান। উপকূলের কাছে এসে তা গতি বাড়িয়ে আছড়ে পড়বে বলে পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা। এবং এর গতিবেগ ১০০ থেকে ১৫০ কিমি হতে পারে বলেও জানা গিয়েছে।

আয়লা-বলবুলের পর আম্ফানের ঝাপটা

আয়লা-বলবুলের পর আম্ফানের ঝাপটা

২০০৯ সালের ২৫ মে বিধ্বংসী আয়লা নিশ্চিহ্ন করে দিয়েছিল অনেক নদী বাঁধ ও সমুদ্র বাঁধ। তারপর অনেক নদী ও সমুদ্র বাঁধ এখনও মেরামত সম্পূর্ণ হয়নি। তারপর বুলবুল আঘাত করেছে। সেখানেও নতুন করে ক্ষয়ক্ষতি হয়েছে কিছু। এবার আম্ফান এগিয়ে আসছে। বাসিন্দাদের আশঙ্কা এই ঝাপটা তাঁরা সহ্য করতে পারবেন তো!

করোনার থাবায় সংশয়ে রাজ্য

করোনার থাবায় সংশয়ে রাজ্য

তার উপর এবার করোনা থাবা বসিয়েছে রাজ্যে। বুলবুলের সময় ২১ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলতে সমর্থ হয়েছিল প্রশাসন। এবার সামাজিক দূরত্ব মেনে কতজনকে সরিয়ে নিয়ে যাওয়া যাবে, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। সব মিলিয়ে সংশয় তিমিরে সুন্দবনবাসীর সঙ্গে রাজ্য প্রশাসনও।

১৪টি গ্রাম পঞ্চায়েতে কন্ট্রোল রুম

১৪টি গ্রাম পঞ্চায়েতে কন্ট্রোল রুম

তবে মুখ বুজে বসে নেই প্রশাসন। তারা ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি ১৪টি গ্রাম পঞ্চায়েতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। মজুত রাখা হয়েছে জলের পাউচ, ত্রাণও। ১৭টি সাইক্লোন সেন্টারের ১০টি কোয়ারেনটাইন সেন্টার করা হয়েছে। তাই এখন স্কুলগুলিকে ব্যবহার করার কথা ভাবা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+