ধেয়ে আসছে সুপার সাইক্লোন ‘আম্ফান’! বঙ্গের কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস ভ্রুকুটি দিচ্ছে
ধেয়ে আসছে সুপার সাইক্লোন ‘আম্ফান’! বাংলার কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস
ঘূর্ণিঝড় আম্ফান সুপার সাইক্লোনের রূপ নিয়েছে। সাগরে শক্তি বাড়িয়ে তীব্র গতিতে তা ধেয়ে আসছে বাংলার উপকূলের দিকে। এই আশঙ্কার কথা জানিয়েই সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। সতর্কতা জারি করা হয়েছে বাংলার সাত জেলার জন্য। একইসঙ্গে সুপার সাইক্লোনের মোকাবিলায় এনডিআরএফের দুটি দলও নামানো হয়েছে ইতিমধ্যে।

কোন কোন জেলায় প্রভাব
হাওয়া অফিস জানিয়েছে সমুদ্রে সুপার সাইক্লোনের তাণ্ডবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। উপকূলে ঝড় বইবে ৮০ থে্কে ৯০ কিলোমিটার বেগে। সাইক্লোন আম্ফানের সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে।

৯০ কিমি বেগে ঝড়, সতর্কতা জারি
আবহাওয়া দফতরের সহ অধিকর্তা আরও জানান, সোমবার থেকে বদলে যাবে বাংলার আবহাওয়া। আম্ফানের জেরে ভারী বৃষ্টি হবে। বইবে ঝড়ও। ১৯ ও ২০ মে অর্থাৎ মঙ্গল ও বুধবার ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় বইবে বাংলার উপকূলবর্তী এলাকায়। সেজন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। আর মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।

উত্তর-পশ্চিম থেকে উত্তর দিকে অভিমুখ বদল
তিনি আরও জানান, ঘূর্ণিঝড় আম্ফানের প্রাথমিক অভিমুখ উত্তর-পশ্চিম দিকে থাকলেও, তা সমুদ্রের মাঝেই বাঁক নিয়ে গতিপথ পরবির্তন করেছে। উত্তর-পশ্চিম থেকে উত্তর দিকে অভিমুখ বদল করেছে আম্ফান। ফলে বাংলাই এখন টার্গেট আম্ফানের। আর এর মধ্যে যদি উত্তর-পূর্ব দিকে বাঁক নেয়, তবে বাংলা রক্ষা পেতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ উপকূলের দিকে চলে যাবে আম্ফান।

সাইক্লোন আম্ফানের বাংলাকেই টার্গেট!
বর্তমান পরিস্থিতি যা তাতে সুপার সাইক্লোন আম্ফান বাংলাকেই টার্গেট করে যেন এগিয়ে আসছে। একেবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সোজাসুজি অবস্থান করছে আম্ফান। এগিয়ে আসছে সোজা উত্তর দিকে। অর্থাৎ বাংলার দিকে স্পষ্ট অভিমুখ সাইক্লোনের। সোমবার থেকেই বাংলায় দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications