Weather Update: রথযাত্রার দিন দুপুর হতেই আকাশ কালো! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

Weather Update: কলকাতা ও আশপাশের এলাকায় সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও দুপুর হতে না হতেই সামান্য কিছু সময়ের জন্য ভারী বৃষ্টি হয়। তারপর থেকে সময়ে সময়ে মেঘের গর্জন হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে এদিন দক্ষিণবঙ্গের অন্তত দশটি জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এই সময় উত্তরবঙ্গের চার জেলায় ভারী এবং এক জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে মৌসুমী অক্ষরেখা কাঁথি ছুঁয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব অসমের ওপরে। একটি অক্ষরেখা উত্তর-পশ্চিম উত্তর প্রদেশের ঘূর্ণাবর্তের জায়গা থেকে উত্তর-পূর্ব অসমের ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে।

rain

  • উত্তরবঙ্গে আগামী সাত দিন

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এদিনের বাকি সময়ে আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার উল্লিখিত পাঁচ জেলার মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারে। বাকিগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এই সময় দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার বৃষ্টি পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এই সময় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এই সময় দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের বাকি সময়ে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আবহাওয়া দফতরের তরফে তেমন কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। তবে বুধবার নাগাদ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার নাগাদ সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

  • কলকাতার আবহাওয়া

রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩২ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩৪.৪) ২৬.৮ (২৫.১)
বহরমপুর (৩৪.৮) ২৬ (২৬.৬)
বাঁকুড়া (৩৩.৫) ২৫.৯ (২৩.৭)
বর্ধমান (৩২) ২৪ (২৪)
কোচবিহার (২৮) ২৬.১ (২৫.৫)
দার্জিলিং (১৯) ১৬.৬ (১৬.৬)
কালিম্পং (২২.৫) ১৯.৮ (১৯.৮)
দিঘা (৩২.৫) ২৭.৪ (২৭.১)
কলকাতা (৩৩.৪) ২৭.৭ ( ২৭.৭)
দমদম (৩৪.৮) ২৭ (২৭.৬)
কৃষ্ণনগর (৩১.৮) ২৬.৪ (২৫.৮)
মালদহ (৩২) ২৫.৮ (২৫.৩)
মেদিনীপুর (৩৪) ২৭.৬ (২৪.৫)
পুরুলিয়া (৩৩.৩) ২৪.১ (২৪.১)
পানাগড় (৩৫.৫) ২৯.৬ (২৭.১)
শ্রীনিকেতন (৩৪) ২৬.৪ (২৪.২)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+