বাংলায় শ্রাবণের প্রথম সপ্তাহেই আকাশভাঙা বৃষ্টি! একনজরে দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস

শ্রাবণের চেনা মেজাজের আকাশ ভাঙা বৃষ্টি ফের একবার! প্রতিবছরের চেনা এই ছবি এবছরও রয়েছে। আবহাওয়া সূত্রের খবর শ্রাবণের প্রথম সপ্তাহেও আকাশ ভেঙে বৃষ্টি পড়তে চলেছে। রাজ্যের বিভিন্ন অংশের আবহাওয়ার গতিবিধি একনজরে দেখে নেওয়া যাক।

 দক্ষিণ বঙ্গের আবহাওয়া একনজরে

দক্ষিণ বঙ্গের আবহাওয়া একনজরে

দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্তের জেরে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে আসন্ন সময়ে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে খবর। বেশ কয়েকটি জেলায় প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, মৌসুমী অক্ষরেখা পিলানি, ঢোলপুর, কানপুর, হাজারিবাগ, বাঁকুড়া, দিঘার ওপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর বিস্তৃত রয়েছে।যা সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

কোন কোন জেলায় বৃষ্টি?

কোন কোন জেলায় বৃষ্টি?

জানা গিয়েছে, এদিন কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও হাওড়া , আসোনসোল, বর্ধমান, শিলিগুড়ি, মালদার বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হবে। সারাদিনই দক্ষিণ বঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।

কলকাতার তাপমাত্রা

কলকাতার তাপমাত্রা

কলকাতায় এদিন তাপমাত্রা ৩২ ডিগ্রির আশপাশে রয়েছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলিসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৩ শতাংশ রয়েছে বলে খবর।

উত্তরবঙ্গের পরিস্থিতি

উত্তরবঙ্গের পরিস্থিতি

উত্তরবঙ্গে এবার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের তুলনায় এবার কমতে শুরু করবে। এমনই বার্তা শোনা গিয়েছে আবহাওয়া দফতরের তরফে। এদিকে, উত্তরঙ্গেগর ৫ জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কিছু কম নয়! সপ্তাহান্তেও উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+