Weather Update: উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের উপর নিধেষাজ্ঞা! ধেয়ে আসছে বড় বিপদ

Weather Update: সকাল থেকে মেঘলা আকাশ। মাঝে মধ্যে মাঝারি থেকে হালকা বৃষ্টিও হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এমন পরিস্থিতিই বজায় থাকবে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। শুধু তাই নয়, আজ সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। তবে আজ সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা তেমনটা নেই।

তবে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়াচ্ছে (Weather Update) ।

Rain in west bengal

শুধু তাই নয়, সেটি ধীরে ধীরে ওড়িশা বাংলা উপকূলের দিকে ধেয়ে আসছে বলেই পূর্বাভাসে (Weather Update) উল্লেখ আলিপুরের আবহাওয়াবিদদের। তাঁদের কথায়, এটি স্থল ভাগে ঢুকলে একেবারে গভীর নিম্নচাপ তৈরি হবে। যার প্রভাব বাংলাতেও পড়বে। আর তা ইতিমধ্যেই পড়তে শুরু করেছে বলে দাবি।

আর এই জেরেই আজ সোমবার সকাল থেকে মেঘলা আকাশ। একই সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকা এবং সংলগ্ন জেলাগুলিতে গভীর নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। যার জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বিশেষ করে বাংলা ও ওড়িশা সীমান্তে বহু মৎস্যজীবী মাছ ধরতে যান। তাঁদেরকে এই সময় সতর্ক করা হয়েছে। নিম্নচাপের জেরে ব্যাপক সমুদ্র উত্তাল থাকতে পারে। হাওয়া অফিসর তথ্য অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ৪০ থেকে ৫০ সর্বোচ্চ ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে বৃষ্টির হবে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতেও। পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসর তরফে। আজ, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।

ভাদ্রমাস পড়তে না পড়তেই ভ্যাপসা গরমে নাজেহার দশা শহরবাসীর। কলকাতা থেকে জেলা সর্বত্র কঠিন পরিস্থিতি। আপেক্ষিক আর্দ্রতা এতোটাই বেশি যে চরম অস্বস্তিুকর পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যান চালিয়েও ঘামছেন সকলে। এই অবস্থায় এদিনের পূর্বাভাস কিছুটা হলেও স্বস্তি আনবে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+