ফের বৃষ্টির ভ্রুকুটি, বর্ষবরণে রাজ্য জুড়ে বর্ষণের পূর্বাভাস, বাড়ল তাপমাত্রা

ফের বৃষ্টির ভ্রুকুটি, বর্ষবরণে রাজ্য জুড়ে বর্ষণের পূর্বাভাস, বাড়ল তাপমাত্রা

ফের বৃষ্টির ভ্রুকুটি। শহরের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বর্ষবরণে ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। উত্তর বঙ্গের জেলাগুলিতে আজ থেকেই মেঘলা আকাশ। আগামিকাল থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের জেলা গুলিও। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। হালকা বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া জেলায় তাপমাত্রা বাড়বে। এবং বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

ফের বৃষ্টির পূর্বাভাস

ফের বৃষ্টির পূর্বাভাস

ফের বৃষ্টির পূর্বাভাস। রাজ্যজুড়ে বছর শেষে বষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। বড়দিনে দিনের তাপমাত্রা বেশি থাকলেও তাপমাত্রা বাড়লেও রাতের দিকে শীত অনুভূত হচ্ছিল। কিন্তু বড়দিনের পর থেকে রাত এবং দিন উভয়ের তাপমাত্রাই বাড়বে বলে জানা গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস যা বলছে তাতে ফের বর্ষণের সম্ভাবনা রয়েছে গোটা রাজ্যে। আজ থেকেই মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েেছ হাওয়া অফিস।

 উত্তরবঙ্গে বেশি বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে বেশি বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকেই মেঘলা আকাশ হতে শুরু করবে বলে জানিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের আকাশ মেঘলা হতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামিকাল থেকে উত্তর বঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে শুরু করবে বলে জানিয়েছ হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তুষারপাতেরও পূর্বাভাস রয়েছে পাহাড়ি এলাকায়। সিকিমেও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। তুষারপাতের কারণে নাথুলায় একাধিক পর্যটক আটকে পড়েছিল। তাঁদের উদ্ধার করেছে সেনাবাহিনী।

দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। বর্ষবরণে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। আবহাওযা দফতরের পূর্বাভাস বলছে উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আগামিকাল থেকেই আকাশ মেঘলা হতে শুরু করবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে পশ্চিমাঞ্চলের েজলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি হবে হুগলি, পূর্ব বর্ধমান ও নদীয়াতেও।

তাপমাত্রার পারদ চড়বে

তাপমাত্রার পারদ চড়বে

তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। বড়দিন থেকেই তাপমাত্রার পারদ চড়ছে রাজ্যে। উত্তরবঙ্গেও সেই ধারাই দেখা গিয়েছে। শীতের আমেজ বর্ষশেষে তেমন থাকবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাতরার পারদের এই উত্থান বলে জানিয়েছে হাওয়া অফিস। ২৯ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হবে। বর্ষ শেষেও বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+