Weather Update: পারদ পতন সামান্যই, ঘন কুয়াশায় ঢাকল সূর্য! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার আপডেট

কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকায় সকাল হলেও সূর্ষের আলোর দেখা মেলেনি। কুয়াশায় (fog) ঢাকা বিস্তীর্ণ এলাকা। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। কমবে তাপমাত্রাও। তবে এই পারদ পতম কতদিন পর

কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকায় সকাল হলেও সূর্ষের আলোর দেখা মেলেনি। কুয়াশায় (fog) ঢাকা বিস্তীর্ণ এলাকা। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। কমবে তাপমাত্রাও। তবে এই পারদ পতম কতদিন পর্যন্ত স্থায়ী হবে তা নিশ্চিত করে বলতে পারেননি আবহবিদরা। তবে তাপমাত্রা হ্রাস হলেও, তা যে আর সেরকম স্থায়ী হবে না, তা একরকম নিশ্চিত আবহাওয়া দফতর। কেননা ২৯ জানুয়ারি ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে পশ্চিম হিমালয় অঞ্চলে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৬ জানুয়ারি বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হলেও, বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী ৩ দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৬ জানুয়ারি বুধবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও পরের তিনদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকবে। পরে তা কাটলেও আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে সোমবারের তুলনায়। সোমবার যেথানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সেখানে এদিন তা কমে হয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৬.৬ (১৫.৩)
বালুরঘাট ১১.৬ (১১.৮)
বাঁকুড়া ১৫.৭ ( ১৫.৪)
ব্যারাকপুর ১৫ ( ১৫.২)
বহরমপুর ১৩ (১২.৪)
বর্ধমান ১৫.৮ (১৪.৬)
ক্যানিং ১৪.৪ (১৬.৬)
কোচবিহার ১০.১ (১০.৬)
দার্জিলিং ১.৬ (২)
দিঘা ১৫.৫ (১৬.৩)
কলকাতা ১৫.৬ (১৬.৩ )
মালদহ ১৬.২ (১৫.৪)
পানাগড় ১৪.৮ (১৫.১)
পুরুলিয়া ১৪.১ (১৪.৫)
শিলিগুড়ি ১০.৭ (১০.৮)
শ্রীনিকেতন ১৫.২ (১৪.৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+