Weather Update: ফাল্গুনের দ্বিতীয় সপ্তাহে বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

ভোরের দিকে ঘন কুয়াশায় ঢেকেছিল কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকা। আর বেলা বাড়তেই মেঘলা আকাশ। আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় কুয়াশা। আর এদিন রাজ্যের পশ্চিমের জেলাগুলিকে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে

ভোরের দিকে ঘন কুয়াশায় ঢেকেছিল কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকা। আর বেলা বাড়তেই মেঘলা আকাশ। আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় কুয়াশা। আর এদিন রাজ্যের পশ্চিমের জেলাগুলিকে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সারা রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা। তবে শনিবার পরিস্থিতির উন্নতি হবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি শনিবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে শনিবারেই আবহাওয়া উন্নতি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা ছাড়াও রাজ্যের পশ্চিমে জেলাগুলি যেমন বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি শনিবার সকালের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলক বেশি বৃষ্টি হতে হাতে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একদিকে যেমন সকালের দিকে হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে, অন্যদিকে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না হলেও পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকবে। এরপর আকাশ মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বুধবারের তুলনায় ন্যূনতম তাপমাত্রা প্রায় দু-ডিগ্রি বেড়েছে। বুধবার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৮ (১৫)
বালুরঘাট ১৪.৭ (১৪)
বাঁকুড়া ১৮.৬ (১৫.২)
ব্যারাকপুর ১৭.৬ (১৬.২)
বহরমপুর ১৫ (১৪.৪)
বর্ধমান ১৮ (১৫.২)
ক্যানিং ১৯.৪ (১৮.৬)
কোচবিহার ১১.৪ (৯.৭)
দার্জিলিং ৪.৫ (৩.৬)
দিঘা ২১ (১৯.৩)
কলকাতা ২০.৭ (১৮.৮)
মালদহ ১৭.৪ (১৫.৯)
পানাগড় ১৭.৮ (১৩.২)
পুরুলিয়া ১২.৫ (১৪.১)
শিলিগুড়ি ১৩.১ (৯.৬)
শ্রীনিকেতন ১৭.২ (১৩.৮)

ঘূর্ণাবর্তের সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা

ঘূর্ণাবর্তের সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা

আবহাওয়া দফতর জানিয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও রাজ্যে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। যে কারণে বিভিন্ন জেলায় আবহাওয়া পরিবর্তন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+