Weather Update: কোনও জায়গায় হতে পারে হাল্কা বৃষ্টি কোনও জায়গায় ধূলো ঝড়! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

সকাল থেকে আকাশ পরিষ্কার। এদিন সকালে ন্যূনতম তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হয়নি। আগামী কয়েকদিনও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা না থাকলেও বৃহস্পতিবার এবং শুক্রবার নাগাদ রাজ্যের অধিকাংশ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাব

সকাল থেকে আকাশ পরিষ্কার। এদিন সকালে ন্যূনতম তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হয়নি। আগামী কয়েকদিনও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা না থাকলেও বৃহস্পতিবার এবং শুক্রবার নাগাদ রাজ্যের অধিকাংশ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া (weather) দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলি আবহাওয়া শুকনো থাকবে। এই দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে বৃহস্পতিবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে বৃহস্পতিবার বিশেষ করে রাজ্যের পশ্চিমে জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, নদিয়া বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সকালের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। সোমবার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ( ১৩.৫)
বালুরঘাট ( ১৩.৪)
বাঁকুড়া (১২.৮)
ব্যারাকপুর ( ১৪.৮)
বহরমপুর ( ১৩.২)
বর্ধমান ( ১৪)
ক্যানিং ( ১৮.৪)
কোচবিহার (১০.৪ )
দার্জিলিং (১.২)
দিঘা ( ১৬.৫)
কলকাতা (১৮)
মালদহ (১৪.১)
পানাগড় (১১.৩)
পুরুলিয়া (১২.৫)
শিলিগুড়ি ( ১০.৩)
শ্রীনিকেতন (১২.২)

পশ্চিমী ঝঞ্ঝা, হাল্কা বৃষ্টির পূর্বাভাস

পশ্চিমী ঝঞ্ঝা, হাল্কা বৃষ্টির পূর্বাভাস

পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবে ঘূর্ণাবর্ত এবং তার থেকে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে জম্মু-কাশ্মীর-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদ-হিমাচল প্রদেশে ২৪ ফেব্রুয়ারির মধ্যে। এছাড়াও উত্তরাখণ্ডের বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঞ্ডাব-হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি-পশ্চিম উত্তর প্রদেশে ২৩ ফেব্রুয়ারির মধ্যে। হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি-উত্তর প্রদেশ এবং পূর্ব রাজস্থানে ঘন্টায় ২৫-৩৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিম রাজস্থানে ধুলো ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+