Weather Update: পরপর দুদিন তাপমাত্রা স্বাভাবিকের নিচে, কাঁপছে কলকাতা! একনজরে বাংলার আবহাওয়ার আপডেট
সকাল থেকে রয়েছে উত্তরে হাওয়া। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সোমবারের তুলনায় কমেনি। বরং কিছুটা বেড়েছে। সোমবার এখনও পর্যন্ত মরসুমের শীতলতম ছিল কলকাতা। ন্যূনতম তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি স
সকাল থেকে রয়েছে উত্তরে হাওয়া। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সোমবারের তুলনায় কমেনি। বরং কিছুটা বেড়েছে। সোমবার এখনও পর্যন্ত মরসুমের শীতলতম ছিল কলকাতা। ন্যূনতম তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়ে হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। তবে এরপর তাপমাত্রা বাড়বে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া (weather) দফতরের।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাসও দেওয়া হয়েছে। বুধবার সকাল পর্যন্ত তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপরে দিন তিনেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৩ ডিসেম্বর সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আকাশ পরিষ্কার থাকবে বলে জানানো হয়েছে। বুধবার সকাল পর্যন্ত তাপমাত্রার সেরকম পরিবর্তন না হলেও, এরপর দিন তিনেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। সোমবার আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছিল ২৪ ঘন্টার জন্য দক্ষিণবঙ্গের ১০ টি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। তবে এদিন আর সেরকম কোনও সতর্কবার্তা নেই।

কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন সকালে কলকাতার ন্যূনতম তাপমাত্রা সামান্যই বেড়েছে। সোমবার ন্যূনতম তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে তকা বেড়ে হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১০.৩ (৯.৫)
বালুরঘাট ১২.২ (১২.৮)
বাঁকুড়া ৯.৭ (৮.৯)
ব্যারাকপুর ১০.৪ (১০.২)
বহরমপুর ১০.৪ ( ১০.৬)
বর্ধমান ১০ (৮.৬)
ক্যানিং ৯.৮ (৯)
কোচবিহার ৭.৮ (৯.৩)
দার্জিলিং ৫ (৩.৫)
দিঘা ৯.৪ (৯.৬)
কলকাতা ১১.৬ (১১.২)
মালদহ ১২.৭ (১১.৫)
পানাগড় ১০.৯ (৭.৬)
শিলিগুড়ি ৮.৪ (৮.৬)
শ্রীনিকেতন ১০ (৭.১)

উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব ভারতে বৃষ্টির পূর্বাভাস
দু-দুটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে ২২ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে পশ্চিম হিমালয় অঞ্চলে। পঞ্জাবে হাল্কা বৃষ্টিপাত হতে পারে ২৪ ডিসেম্বর নাগাদ।
অন্যদিকে, বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত, সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় ২৪ ডিসেম্বরের মধ্যে। এইসব এলাকায় শিলাবৃষ্টি হতে পারে ২৩ ও ২৪ ডিসেম্বর নাগাদ।












Click it and Unblock the Notifications