Weather Update: শনিবার থেকেই আবহাওয়ায় পরিবর্তন! বাংলার জেলাগুলির আপডেট একনজরে

সকাল থেকেই আকাশ পরিষ্কার। ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের নিচে হলেও বুধবারের তুলনায় তা বেড়েছে কলকাতা-সহ রাজ্যের অনেক জায়গাতেই। তবে যেটুকু শীত রয়েছে, তাও খুব তাড়াতাড়ি বিদায় নিতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে তৈ

সকাল থেকেই আকাশ পরিষ্কার। ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের নিচে হলেও বুধবারের তুলনায় তা বেড়েছে কলকাতা-সহ রাজ্যের অনেক জায়গাতেই। তবে যেটুকু শীত রয়েছে, তাও খুব তাড়াতাড়ি বিদায় নিতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া উচ্চচাপ বলয়ের কারণে। রবিবার নাগাদ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি শনিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উল্লিখিত দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন না হলেও, এরপরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকমের সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। তবে এদিনের ন্যূনতম তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৩.৭ (১২.৯)
বালুরঘাট ১৩.৬ (১৩.২)
বাঁকুড়া ১৪.৩ (১২.৬)
ব্যারাকপুর ১৩.৬ (১৩)
বহরমপুর ১৩.২ (১৩)
বর্ধমান ১৭.৮ (১৫.৮)
ক্যানিং ১৫ (১৪.৪)
কোচবিহার ৯.৬ (৯.৪)
দার্জিলিং ৩.২ (৪.২)
দিঘা ১৫.৮ (১৪.৫)
কলকাতা ১৬.৫ (১৪.৫)
মালদহ ১৫.৫ (১৪.৬)
পানাগড় ১২.২ (১০.৭)
পুরুলিয়া ১২.১ (১১.১)
শিলিগুড়ি ১০.৫ (৯.৪)
শ্রীনিকেতন ১১.৯ (১১.২)

শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন, রবিবার থেকে বৃষ্টি

শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন, রবিবার থেকে বৃষ্টি

যে পশ্চিমী ঝঞ্ঝার শীতের পথে বারবার বাধা তৈরি করেছে, সেই পশ্চিমী ঝঞ্ঝাই এবারও ভিলেন হয়ে দেখা দিতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে যুক্ত হতে চলেছে বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয়। এছাড়াও আন্দামানের ওপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে পরিষ্কার আকাশ নাও থাকতে পারে। শনিবার থেকে পূবালী হাওয়ায় ভর করে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রবেশ করবে বলে পূর্বাভাস। রবিবার এবং সোমবার নাগাদ রাজ্য জুড়েই হাল্কা বৃষ্টি হতে পারে। তবে এর বেশি প্রভাব পড়তে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বৃষ্টি তুলনামূলক বেশি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+