Weather Update: উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শৈত্যপ্রবাহ! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

ভোরের দিকে খানিক কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়েছে। শুক্রবারের তুলনায় এদিন একধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমেছে। আবহাওয়া (weather) দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা আরও বেশ খানিকটা কমবে।

ভোরের দিকে খানিক কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়েছে। শুক্রবারের তুলনায় এদিন একধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমেছে। আবহাওয়া (weather) দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা আরও বেশ খানিকটা কমবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আগামী কয়েকটি সেখানে পরিস্থিতির সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এর পরের তিন দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামী দুদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস। পাশাপাশি ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রাও নামার সম্ভাবনা রয়েছে। তবে এরপরেই তিন দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোটের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকলেও, পরের দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। শুক্রবারের তুলনায় তাপমাত্রা কমেছে প্রায় সাড়ে তিন ডিগ্রির মতো। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১২.৮ (১৪.৯)
বালুরঘাট (১৪.১)
বাঁকুড়া ১১.৬ (১৫)
ব্যারাকপুর ১২ (১৬)
বহরমপুর ১৩.৬ (১৫)
বর্ধমান ১৩.২ (১৫.৪)
ক্যানিং ১৩.৪ (১৭)
কোচবিহার ৮.১
দার্জিলিং ২ (২.৪)
দিঘা ১৫ (১৬.৮)
কলকাতা ১৪.২ (১৭.৭)
মালদহ ১৪.১ (১৫.৭)
পানাগড় ১০.৯ ( ১৪.৫)
পুরুলিয়া ১০.১ (১৩.১)
শিলিগুড়ি ৮.৬ (১৩.২)
শ্রীনিকেতন ১০.৫ (১৫)

কোথাও প্রবল বৃষ্টি, কোথাও শৈত্যপ্রবাহ

কোথাও প্রবল বৃষ্টি, কোথাও শৈত্যপ্রবাহ

তামিলনাড়ু উপকূলের প্রবল উত্তর-পূর্বের বায়ু রয়েছে। যা আগামী ২৪ ঘন্টাতেও থাকবে। এর প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি, কেরলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ুতে। আগামী ২৪ ঘন্টায় মধ্যপ্রদেশের কোনও কোনও জায়গায় শীতলতম দিন কিংবা শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। উত্তর প্রদেশ-পঞ্জাব-হরিয়ানা-চণ্ডীগড়ের ১৩-১৫ ফেব্রুয়ারির মধ্যে রাতে কিংবা ভোরের দিকে প্রবল কুয়াশার সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+