Weather Update: ফাগুনের আমন্ত্রণে শীত-বৃষ্টির লুকোচুরি! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
সকাল থেকেই কলকাতা-সহ বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা। সঙ্গে বেড়েছে ন্যূনতম তাপমাত্রাও। রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো পশ্চিমের জেলাগুলিতে। সকালে বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদে। বৃহস্পতিবার কমব
সকাল থেকেই কলকাতা-সহ বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা। সঙ্গে বেড়েছে ন্যূনতম তাপমাত্রাও। রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো পশ্চিমের জেলাগুলিতে। সকালে বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদে। বৃহস্পতিবার কমবেশি এমনটাই থাকতে চলেছে বাংলার আবহাওয়া। শুক্রবার দক্ষিণবঙ্গের পরিস্থিতির উন্নতি হবে। আপাতত কিছু দিনের জন্য শীত-বৃষ্টির লুকোচুরি চলবে বলেও জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১১ ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বাকি তিন জেলার আবহওয়া শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে শনিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন না হলেও পরের তিন দিন তাপমাত্রা ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো কমতে পারে। আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১১ ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গেও আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, এর পরের তিন দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পেতে পারে।

কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে। বিকেল কিংবা রাতের দিকে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বুধবারের তুলনায় তাপমাত্রার বৃদ্ধি হয়েছে প্রায় দেড় ডিগ্রির মতো। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গত রবিবার থেকে টানা তাপমাত্রা বৃদ্ধি হয়ে হয়েছে। প্রায় ৫ ডিগ্রির মতো বেড়েছে তাপমাত্রা।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৭.৮ (১৪.৩)
বালুরঘাট ১৪.৬ (১২.৪)
বাঁকুড়া ১৯ (১৪.২)
ব্যারাকপুর ১৭ (১৪.২)
বহরমপুর ১৪.২ (১৪.৪)
বর্ধমান ১৫ (১৩.৮)
ক্যানিং ১৬.৪ (১৫.৪)
কোচবিহার ১০.৬ (৮.৩)
দার্জিলিং ২.৪ (২.৫)
দিঘা ১৮.৬ (১৬.২)
কলকাতা ১৮.২ (১৬.৫)
মালদহ ১৭.৩ (১৩.৫)
পানাগড় ( ১২)
পুরুলিয়া ১৩.১ (১০.৬)
শিলিগুড়ি ১০.৫ (৯.২)
শ্রীনিকেতন ১৭.৮ (১২.৯)












Click it and Unblock the Notifications