Weather Update: খেলা শুরু পশ্চিমী ঝঞ্ঝার, বাড়ল তাপমাত্রা! বাংলার আবহাওয়ার আপডেট একনজরে

সকালের দিকে কুয়াশা থাকায় আকাশ সেরকম পরিষ্কার নয়। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস মতো এদিন সকালেই ন্যূনতম তাপমাত্রার বৃদ্ধি হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই তাপমাত্রা বৃদ্ধি। ফের কবে জাঁকিয়ে শীত পড়বে, তা এখনই বল

সকালের দিকে কুয়াশা থাকায় আকাশ সেরকম পরিষ্কার নয়। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস মতো এদিন সকালেই ন্যূনতম তাপমাত্রার বৃদ্ধি হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই তাপমাত্রা বৃদ্ধি। ফের কবে জাঁকিয়ে শীত পড়বে, তা এখনই বলতে পারছেন না আবহবিদরা।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ জানুয়ারি শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ জানুয়ারি শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিনদিন সমতল এলাকার তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশাও দেখা দিতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৮ জানুয়ারি শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৩ দিন রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুয়া হাল্কা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা দিতে পারে আগামী ২৪ ঘন্টায়।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা এবং আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকলেও সকালে দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশায় থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন সকালে ন্যূনতম তাপমাত্রা বুধবারের থেকে সামান্য বেড়েছে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা বেড়ে হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ( ৮.৮ )
বালুরঘাট (১১.৮)
বাঁকুড়া (১১.২)
ব্যারাকপুর (১০.৪)
বহরমপুর (১০)
বর্ধমান (১০.৮)
ক্যানিং (১২.৪)
কোচবিহার ( ৮.৯ )
দার্জিলিং (৪.৪)
দিঘা ( ১১.৪)
কলকাতা (১২.৬)
মালদহ (১১.১)
পানাগড় (৭.৯)
পুরুলিয়া (৯.৫)
শিলিগুড়ি ( ৯.২)
শ্রীনিকেতন ( ৯.৬)

পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টিপাত ও তুষারপাতের পূর্বাভাস

পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টিপাত ও তুষারপাতের পূর্বাভাস

একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে তার সক্রিয়তা দেখাচ্ছে। অন্য একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে। যার জেরে উত্তর ভারতে রাজ্যগুলি যেমন পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান, পশ্চিম উত্তর প্রদেশ, দক্ষিণ রাজস্থান, দুজরাত, পশ্চিম মধ্যপ্রদেশ, পূর্ব উত্তর প্রদেশে বৃষ্টি সম্ভাবনা। এছাড়া পার্বত্য এলাকায় তুষারপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। আর এই পশ্চিমী ঝঞ্ঝা যদি পূর্ব ভারতের দিকে এগোয়, তাহলে বিচ্ছিন্নভাবে কোনও কোনও জায়গায় বৃষ্টিপাত হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+