Weather Update: আবহাওয়া দফতরের স্বস্তির বার্তা! বৃষ্টি বৃদ্ধির পূর্বাভাস বাংলার জেলায় জেলায়

কলকাতা-সহ বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৪-৩৫ সেলসিয়াসের আশপাশে। আর বৃষ্টিও সেরকম শুরু হয়নি। সেকারণে আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি বড়ায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর (North Bengal) ও দক্ষিণবঙ্গে (Sout

কলকাতা-সহ বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৪-৩৫ সেলসিয়াসের আশপাশে। আর বৃষ্টিও সেরকম শুরু হয়নি। সেকারণে আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি বড়ায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর (North Bengal) ও দক্ষিণবঙ্গে (South Bengal) বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃহস্পতিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া (weather) দফতরের। তাপমাত্রাও আপাতত
স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি ওপরে থাকবে বলেও জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৭ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত দিনের তাপমাত্রার সেরকম বড় কিছু পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। এদিন ভোর থেকে আবহাওয়া দফতরের তরফে বিভিন্ন সময়ে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৭ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গেও দিনেরতাপমাত্রা বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযাযী, মৌসুমী অক্ষরেখা স্বাভাবিক অবস্থানের দক্ষিণে রয়েছে। এছাড়াও একটি নিম্নচাপ উত্তর ছত্তিশগড় এবং উত্তর-পূর্ব মধ্যপ্রদেশের ওপরে অবস্থান করছে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্নতাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৯ শতাংশ।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬.৭ (২৭.৩)
বহরমপুর ২৪.৬ ( ২৫.৮)
বাঁকুড়া ২৬.৯ ( ২৬.৪)
বর্ধমান ২৪.৮ (২৫.৪)
কোচবিহার ২৭.৪ (২৬.৯)
দার্জিলিং ১৭ (১৭.২)
দিঘা ২৭.৩ (২৭.১)
কলকাতা ২৭.৬ (২৭.২)
দমদম ২৭.২ (২৭.৬)
কৃষ্ণনগর ২৭.৬ (২৭.৬)
মালদহ ২৮.৪ (২৭)
মেদিনীপুর ২৭.৫ (২৭.৫)
শিলিগুড়ি ২৬.৩ (২৬.৫)
শ্রীনিকেতন ২৬.৯ (২৬.৪)

বেশ কয়েকটি রাজ্যে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

বেশ কয়েকটি রাজ্যে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৭ ও ৮ জুলাই নাগাদ গুজরাত, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কন ও গোয়ায় ৭ ও ৮ জুলাই অতিভারী বৃষ্টি হতে পারে। ৬ জুলাই নাগাদ পশ্চিম রাজস্থানে এবং ৬-৮ জুলাইয়ের মধ্যে পূর্ব রাজস্থানে বিচ্ছিন্ন ভাবে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+