Weather Update: এই সপ্তাহেই আরও তপ্ত হবে বাংলা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

Weather Update: এই সপ্তাহেই আরও তপ্ত হবে বাংলা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

সকালের দিক থেকেই গরম অনুভব হচ্ছে। চলতি সপ্তাহেই তাপমাত্রা আরও বাড়বে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের। তবে দেশের দক্ষিণ অংশে নিম্নচাপের অবস্থানের কারণে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৫ মার্চ শনিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে শনিবার পরিস্থিতির উন্নতি হবে। ওইদিন উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আগামী ৫ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। এদিন জানানো হয়েছে পূর্বাভাস মতো গত ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং-এর দু-এক জায়গায় হাল্কা বৃষ্টি হয়েছে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৫ মার্চ শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। আগামী ৫ দিন কোথাও রাতের তাপমাত্রারও সেরকম কোনও পরিবর্তন হবে না। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়, ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আগের দিনের মতো ৩২ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৭.৯ (১৮)
বালুরঘাট (১৭.১)
বাঁকুড়া ১৮ (১৭.৯)
ব্যারাকপুর ১৮ (১৮.৮)
বহরমপুর ১৬.২ (১৫.৬)
বর্ধমান ১৭.৬ ( ১৮)
ক্যানিং ১৯ (২০.৪)
কোচবিহার ১৪.২ (১৪.৩)
দার্জিলিং ৬.৪ (৬)
দিঘা ১৯.২ (১৯.৪)
কলকাতা ২০.২ ( ২০.৪)
মালদহ ১৯.৪ (১৯.৪)
পানাগড় ১৬.২ ( ১৬.৩)
পুরুলিয়া (১৬.১)
শিলিগুড়ি ১৩.৬ ( ১৩.৯)
শ্রীনিকেতন ১৬.৭ (১৬.৮)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩১)
বালুরঘাট (২৮.২)
বাঁকুড়া ( ৩১.৫)
ব্যারাকপুর (৩১.৪)
বহরমপুর (৩০.৮)
বর্ধমান (৩০)
ক্যানিং (৩০.৪)
কোচবিহার (২৯.৬)
দার্জিলিং (১৪.২)
দিঘা (৩২)
কলকাতা (৩১.৬)
মালদহ (২৯.৯)
পানাগড় (৩০.৪)
পুরুলিয়া (৩১.৩)
শিলিগুড়ি (২৮.৯)
শ্রীনিকেতন (২৯.৩)

মৎস্যজীবীদের প্রতি সতর্কতা জারি

মৎস্যজীবীদের প্রতি সতর্কতা জারি

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনায় ৬ মার্চ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ। এছাড়াও পশ্চিম ঝঞ্ঝার কারণে পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+