জোড়া ঘূর্ণাবর্তের জেরে ঝড় বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় বঙ্গে
জোড়া গুনবতীর ছেলে ঝড় বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় বঙ্গে
কয়েক দিন ধরে গুমোট আবহাওয়া থাকলেও কালবৈশাখীর দেখা নেই। অথচ এই সময় দু-একটা কালবৈশাখী হওয়া আবহাওয়ার জন্যে সুখকর। তবে এবার জোড়া ঘূর্ণাবর্ত যেন বয়ে নিয়ে এলো সেই স্বস্তির বাতাবরণই।

আবহাওয়া দপ্তর সূত্র খবর, এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী ৪৮ ঘণ্টায় ঝোড়ো হাওয়া ও তার সঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তার উপর বাংলাদেশ অসংলগ্ন এলাকা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দুই ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
বৃহস্পতিবারই দক্ষিণবঙ্গের কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবারেও এই সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার বৃষ্টি কিছুটা কমবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। শুধু উপকূলের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে যেভাবে জলীয়বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, তাতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে রবি ও সোমবারও ঝড় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে, এমনটায় জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।












Click it and Unblock the Notifications