কনকনে শীত কড়া নাড়ছে! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার কোন সতর্কতা হাওয়া অফিসের

কনকনে শীত কড়া নাড়ছে! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার কোন সতর্কতা হাওয়া অফিসের

এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা সেভাবে না নামলেও, উত্তরে হাওয়ার প্রভাব দেখা গিয়েছে। আকাশ ছিল পরিষ্কার। আবহাওয়া দফতর সূত্রে খবর, গত কয়েকদিন ধরে আকাশ মেঘলা ছিল। ফলে তাপমাত্রাও ছিল বেশির দিকে। কিন্তু এদিন সকালে মেঘ না থাকায় রাতের তাপমাত্রা নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

তাপমাত্রা নামবে খুব তাড়াতাড়ি

তাপমাত্রা নামবে খুব তাড়াতাড়ি

আবহাওয়া দফতর সূত্রে খবর তাপমাত্রা খুব তাড়াতাড়ি নামবে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও একই পরিস্থিতি দেখা যাবে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে বলেও জানানো হয়েছে।

পশ্চিম উত্তর প্রদেশের পশ্চিম ঝঞ্ঝা এখন ঘূর্ণাবর্তের রূপ নিয়েছে এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। এছাড়াও পূর্ব বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া সাধারণভাবে শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী ২ থেকে ৩ দিন রাতের তাপমাত্পা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী দুই থেকে তিন দিন রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্রাকেটে গতকালের তাপতাত্রা
আসানসোল ১৭.৪
বালুরঘাট ১৪.৮
বাঁকুড়া ১৬.৪
ব্যারাকপুর ১৭.৯
বহরমপুর ১৬.৮
বর্ধমান ১৬
ক্যানিং ১৮.৬
কোচবিহার ১০.৬
দার্জিলিং ৯.৪
দিঘা ১৮
কলকাতা ১৮.৬
মালদহ ১৭.৬
পুরুলিয়া ১৬
শিলিগুড়ি ৯.৯
শ্রীনিকেতন ১৫.৮

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+