মঙ্গলবার থেকে বদলে যেতে চলেছে আবহাওয়া! উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
মঙ্গলবার থেকে বদলে যেতে চলেছে আবহাওয়া! উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাস
প্রায় সব জায়গাতেই হঠাৎ করে দু-এক পশলা বৃষ্টি। বেশিক্ষণের জন্য নয়। রয়েছে ঘর্মাক্ত অস্বস্তিকর আবহাওয়া (weather) । এদিন দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা, উত্তর ২৪ পরগনা, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই
রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৬ জুলাই অর্থাৎ সোমবার সকালে মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার ২৭ জুলাই সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং-এর কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দুদিনই সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। মঙ্গলবার নাগাদ উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই
রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৭ জুলাই মঙ্গলবার সকালে মধ্যে কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে বলেও জানানো হয়েছে।

কলকাতায় মেঘলা আকাশ
এদিন দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। এক-দুপশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন চাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৫ (৩১.৩)
বালুরঘাট ৩১.৮ (৩৩)
বাঁকুড়া ৩৪.৮ (৩১)
ব্যারাকপুর ৩৪.২ (৩০.৬)
বহরমপুর (৩৫)
বর্ধমান ৩৫ (৩৪.৮)
ক্যানিং ৩৩.৬ ( ৩০)
কোচবিহার ৩৫.৩ (৩৫.৪)
দার্জিলিং ২১ (২১ )
দিঘা ৩৪ (৩২)
কলকাতা ৩৪ (২৯.৩ )
মালদহ ৩২.৮ (৩২.২)
পানাগড় ৩৫.৭ (৩০.৮)
পুরুলিয়া ৩৩.৩ (৩১.৩)
শিলিগুড়ি ৩৩.৭ (৩৪.১ )
শ্রীনিকেতন ৩৫.৮ (৩০.৮)

একের পর এক নিম্নচাপ
আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য মধ্যপ্রদেশের ওপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপের জেরে কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, উপকূল কর্নাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় ২৮ জুলাইয়ের আশপাশে অপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর জেরে ২৭ জুলাই মঙ্গলবার থেকে পূর্ব উপকূলে ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং সংলগ্ন মধ্য ভারতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যা চলতে পারে ৩০ জুলাই শুক্রবার পর্যন্ত।












Click it and Unblock the Notifications