ঘূর্ণাবর্তকে মাথায় নিয়ে ভাইফোঁটার বাংলায় শীত কেমন থাকবে! উত্তরবঙ্গ ও দক্ষিণঙ্গের আবহাওয়ার খবর একনজরে

ঘূর্ণাবর্তকে মাথায় নিয়ে ভাইফোঁটার বাংলায় শীত কেমন থাকবে! উত্তরবঙ্গ ও দক্ষিণঙ্গের আবহাওয়ার খবর একনজরে

উৎসবের আমেজে কবজি ডুবিয়ে পাঁঠার ঝোলে ভাত না মাখলে বাঙালির পার্বন সম্পন্ন হয় না! তবে তার জন্য চাই উপযুক্ত আবহাওয়াও! হালকা শীত পড়লেই উৎসবের খাওয়া দাওয়া জমে যায়। কালীপুজো কাটিয়ে সামনেই ভাইফোঁটা। তবে তার আগে দেখে নেওয়া যাক আবহাওয়ার গতিবিধি কেমন । ভাইফোঁটার পার্বন কেমন কাটবে তার অনেকটাই নির্ভর করে রয়েছে আবহাওয়ার গতিবিধির উপর।

ঘূর্ণাবর্তের গতিবিধি

ঘূর্ণাবর্তের গতিবিধি

প্রসঙ্গত, রাজ্যে শীত প্রবেশের পথে বড় অন্তরায় বিহার ও উত্তরপ্রদেশে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত কাটলেই রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার অপেক্ষা। যার হাত ধরে কনকনে শীত বাংলার বুকে পড়বে বলে দাবি আবহবিদদের। এই ঘূর্ণাবক্তের জেরে আন্দামান নিকোবলের কোনও কোনও জায়গায় বৃষ্টিপাত ইতিমধ্যেই হয়েছে। তবে ঘূর্ণাবর্ত ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে বলে খবর।

 বৃষ্টির সম্ভাবনা ও ভাইফোঁটা

বৃষ্টির সম্ভাবনা ও ভাইফোঁটা

ভাইফোঁটার আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টির সম্ভাবনা আগামী ২৪ ঘণ্টায় নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে। এদিকে, রাতের তাপমাত্রা বিশেষভাবে পরিবর্তন নাও হতে পারে বলে খবর।

বাড়ল তাপমাত্রা

বাড়ল তাপমাত্রা

এদিকে, ঘূর্ণাবর্তের প্রভাবং বাংলার সর্বনিম্ন তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে। এদিন স্বাভাবিকের থেকে তাপমাত্রা ২ ডিগ্রি বেশি রয়েছে। খানিকটা হালকা গরমের আমেজ ভাইফোঁটার আগে অনুভূত হতে শুরু করেছে শহর কলকাতায়।

 কলকাতার তাপমাত্রা

কলকাতার তাপমাত্রা

ধলমলে আকাশ নিয়ে এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। অন্যদিকে , সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলিসিয়াসের আশপাশে ঘুরছে। তবে রাতের দিকে আকাশে খানিকটা মেঘের আস্তরণ থাকতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+