উপকূলে ভারী বৃষ্টির সতর্কবার্তা! কেমন থাকতে চলেছে আপনার জেলা, একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
এদিন সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। তবে বেলা বাড়তেই অস্বস্তির আবহাওয়া (weather)। হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (temperat
এদিন সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। তবে বেলা বাড়তেই অস্বস্তির আবহাওয়া (weather)। হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (temperature) ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস।

বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং ভারী বৃষ্টির সতর্কতা
দেশের দক্ষিণের একটা বড় অংশের ওপরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে আগামী পাঁচ দিন সেখানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে তামিলনাড়ু, কেরল এবং উপকূল কর্নাটকে এই পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়াও দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে আগামী ৪-৫ দিন মধ্যপ্রদেশ, বিদর্ভ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। ১৪-১৭ এপ্রিলের মধ্যে পশ্চিম হিমালয়ে একটি ঘূর্ণাবর্ত আঘাত হানতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী শুক্রবার উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্র বিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪-৫ দিনে দিনের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৪০.৭
বালুরঘাট ৩৩.৮
বাঁকুড়া ৪০.১
ব্যারাকপুর ৩৬.৯
বহরমপুর ৩৮.৬
বর্ধমান ৩৮.৫
ক্যানিং ৩৬.৬
কোচবিহার ৩৪.৬
দার্জিলিং ২২.২
দিঘা ৩৪.৪
কলকাতা ৩৬.৪
মালদহ ৩৮.৯
পানাগড় ৩৮.৮
পুরুলিয়া ৩৯.৩
শিলিগুড়ি ৩৬.৭
শ্রীনিকেতন ৩৮.৮












Click it and Unblock the Notifications