দুপুর হতেই আকাশ কালো করে প্রবল মেঘের গর্জন, বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস

সকালের দিকে আকাশ মেঘলা। আর দুপুর হতে না হতেই প্রবল মেঘের গর্জন কলকাতা-সহ আশপাশের এলাকায়। বিভিন্ন সময়ে অবহাওয়া দফতর (weather office) জানিয়েছে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থে

সকালের দিকে আকাশ মেঘলা। আর দুপুর হতে না হতেই প্রবল মেঘের গর্জন কলকাতা-সহ আশপাশের এলাকায়। বিভিন্ন সময়ে অবহাওয়া দফতর (weather office) জানিয়েছে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টি এবং আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ জুন শুক্রবার সকাল পর্যন্ত জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

 দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ জুলাই শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। তবে কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬.২ (২৫.৩)
বালুরঘাট ( ২৭.৬)
বাঁকুড়া ২৬.৯ ( ২৫.৯)
ব্যারাকপুর ২৮.৪ ( ২৮)
বহরমপুর ২৪.৪ (২৫.২)
বর্ধমান ২৬ ( ২৪.৬)
ক্যানিং ২৭.৬ (২৭)
কোচবিহার ২৭.১ (২৬.৮)
দার্জিলিং ১৭ ( ১৬.২)
দিঘা ২৮.৪ ( ২৮.১)
কলকাতা ২৮.৩ (২৮.৩)
মালদহ ২৭.৪ ( ২৮.১)
পানাগড় ২৭.৬ (২৬.৮)
পুরুলিয়া ২৫.৫ (২৬.১)
শিলিগুড়ি ২৬.৪ ( ২৫.৮)
শ্রীনিকেতন ২৭.১ (২৬.৭)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+