বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গের ৫ জেলা, সতর্কবার্তা আবহাওয়া দফতরের! দক্ষিণবঙ্গের পরিস্থিতি একনজরে
নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে উত্তর ওড়িশায় ঘূর্ণাবর্ত! কোন জেলায় ভারী আর কোন জেলায় অতিভারী বৃষ্টি
আগামী ৪৮ ঘন্টার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যদিও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় সকালের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। এই আবহাওয়াই কার্যত বজায় থাকবে বলে জানানো হয়েছে। কিন্তু উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

উত্তর ওড়িশায় ঘূর্ণাবর্ত
একদিকে যেমন উত্তর ওড়িশায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, অন্যদিকে পঞ্জাব থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখা গিয়েছে হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের ওপর দিয়ে। এই অক্ষরেখার কারণে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্পও ঢুকছে রাজ্যে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ৭২ ঘন্টায় উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে অনেক জায়গাতেই ভারী বৃষ্টি হবে। বাকি তিন জেলার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। পরবর্তী এই ৫ জেলায় যেমন ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে, ঠিক তেমনই বাকি তিন জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টি হবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামী ২ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসনসোল ৩২.২
বালুরঘাট ৩২
বাঁকুড়া ৩০.৩
ব্যারাকপুর ৩২.৮
বহরমপুর ৩৬.৪
বর্ধমান ৩৫
ক্যানিং ৩২
কোচবিহার ৩৩.২
দার্জিলিং ১৮.৮
ডায়মন্ডহারবার ৩৩.৪
দিঘা ৩২.৭
কলকাতা ৩২
মালদহ ৩১
পুরুলিয়া ৩০.৩
শিলিগুড়ি ৩২.২
শ্রীনিকেতন ৩২.২












Click it and Unblock the Notifications