উত্তরবঙ্গে ভারী বৃষ্টি! দক্ষিণবঙ্গে ৯ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টি চলবে। আর দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আগামী কয়েকদিন একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।
উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টি চলবে। আর দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আগামী কয়েকদিন একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। এছাড়াও আগামী ২৪ ঘন্টায় রাজ্যের সর্বত্র মৌসুমী বায়ু পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। রাজ্য জুড়ে আকাশ মেঘলা থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

বঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশ
শুক্রবার রাজ্যে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। এদিনই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তা ছড়িয়ে পড়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস শনিবার থেকে ২৪ ঘন্টার মধ্যে মৌসুমী বায়ু রাজ্যের সর্বত্র পৌঁছে যাবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির অনেক জায়গাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার থেকে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত ৫ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ার দুএকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরের ২৪ ঘন্টায় পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসনসোল ২৬
বাঁকুড়া ২৬.৫
ব্যারাকপুর ২৬.৯
বর্ধমান ২৬
ক্যানিং ২৭.৪
কোচবিহার ২৫.৭
দার্জিলিং ১৬
দিঘা ২৭
কলকাতা ২৭.১
মালদহ ২৬
শ্রীনিকেতন ২৬.২












Click it and Unblock the Notifications