Weather Update: এক ধাক্কায় তাপমাত্রা কমতে পারে ৩-৫ ডিগ্রি! বাংলায় জাঁকিয়ে শীতের পূর্বাভাস আবহাওয়া দফতরের

Weather Update: এক ধাক্কায় তাপমাত্রা কমতে পারে ৩-৫ ডিগ্রি! বাংলায় জাঁকিয়ে শীতের পূর্বাভাস আবহাওয়া দফতরের

শনিবার থেকে আকাশ পরিষ্কার হতে যাচ্ছে। ফলে শীতের (winter) রাস্তায় আপাতত কোনও বাধা নেই। যার জেরে রাজ্য জুড়েই তাপমাত্রা নামতে পারে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মতো। পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে। ৪ জানুয়ারি নাগাদ পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতিতে পরিস্থিতি বদলাবে কিনা, তা নিয়ে এখনও কোনও কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আবহওয়া শুকনো থাকার সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ জানুয়ারি শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে তারপরে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে ৩১ ডিসেম্বর শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ জানুয়ারি শনিবার সকালের মধ্যে সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তবে এর পরে তার কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শনিবার থেকেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। এরপরেই তাপমাত্রা নামবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৪.২ (২২.৬)
বালুরঘাট ২৪.২ (২৪)
বাঁকুড়া ২২.৫ (২১.৯)
ব্যারাকপুর ২৩.৮ (২৪.৪)
বহরমপুর ২৪.২ (২৪.৪)
বর্ধমান ২৫ (২৪)
ক্যানিং ২৪ (২৪)
কোচবিহার ২৪.৫ (২২.১)
দার্জিলিং ৯.৮ (৩)
দিঘা ২৪.২ (২৬.৩ )
কলকাতা ২২.৬ (২৫.৭)
মালদহ ২২.৮ (২১.৮)
পানাগড় ২৩.৪ (২৩.৪)
পুরুলিয়া ২৪.৩ (২৪.৩)
শিলিগুড়ি ২৫.৪ (২০)
শ্রীনিকেতন ২২.৮ (২৪.২)

 ৪ জানুয়ারি থেকে দাপট বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার

৪ জানুয়ারি থেকে দাপট বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ৪ জানুয়ারি থেকে পশ্চিমী হিমালয় অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার দাপট বাড়বে। এই পরিস্থিতির জেরে জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশের বিভিন্ন জায়দায় বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে পঞ্জাব, হরিয়ানা, চ্ণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান এবং পশ্চিম উত্তর প্রদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতেরও সম্ভাব রয়েছে। এই পরিস্থিতি চলতে পারে ৭ জানুয়ারি পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+