Weather News: তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রিতে! বাংলার জেলাগুলির জন্য ঠান্ডার পূর্বাভাস আবহাওয়া দফতরের

দুদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও, তা ফের কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যা দিন কয়েক থেকে যেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এক ধাক্কায় তাপমাত্রা নামল প্রায় দেড় ডিগ্রি। শীত চলে যেতে যেতে ফের ফিরে আসা। আবহাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ফের কমবে। যা কয়েকদিন থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩১ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ র কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গেও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এরপর মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়লেও, বৃহস্পতিবার বার থেকে তাপমাত্রা ফের ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। যা এই সপ্তাহ জুড়ে থাকতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার এই তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার যা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ৪৮ ঘন্টায় তাপমাত্রা কমেছে প্রায় সাড়ে তিন ডিগ্রির মতো। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ। আবহাওয়া দফতরের তরফে আগে এই সপ্তাহে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নামার পূর্বাভাস দেওয়া হয়েছে। যা চলতে পারে এক সপ্তাহ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১১.৫ ( ১০.৫)
বহরমপুর ১৩.৪ ( ১৫.২)
বাঁকুড়া ১৩.৯
বর্ধমান
কোচবিহার ১২.১ (১৪.১)
দার্জিলিং ৬.৪
কালিম্পং ৯ (৮.৮)
দিঘা ১৪.৬ (১৬.৬)
কলকাতা ১৫.৮ (১৭.২)
দমদম ১৬.৪ (১৬.৪)
কৃষ্ণনগর ১৫ (১৪.৮)
মালদহ ১৬.৫ (১৩.৭)
মেদিনীপুর ১৪.৫ (১৫.৮)
শিলিগুড়ি ১৩.৭
শ্রীনিকেতন ১২.৫ (১১)
সুন্দরবন ১৭.৫

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৯.২)
বহরমপুর (২৬.৬)
বাঁকুড়া (২৮.৯)
বর্ধমান
কোচবিহার (২৬.৭)
দার্জিলিং (১৭)
কালিম্পং (১৯.৫)
দিঘা (২৮.৮)
কলকাতা (২৯.৫)
দমদম (২৭)
কৃষ্ণনগর (২৭.২)
মালদহ (২৫.৩)
মেদিনীপুর (২৭.৩)
শিলিগুড়ি (৩০.৫)
শ্রীনিকেতন (২৭.১)
সুন্দরবন (২৭.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+