Weather News: কুয়াশার মধ্যে নামল পারদ, রাত থেকে ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
সোমবারের তুলনায় মঙ্গলবার ন্যূনতম তাপমাত্রা কিছুটা কমলেও, জাঁকিয়ে ঠান্ডা উধাও। আপাতত তা ফিরবে কিনা তা নিয়ে সন্দিহান আবহাওয়াবিদরা। তবে ২২ জানুয়ারি থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে
সোমবারের তুলনায় মঙ্গলবার ন্যূনতম তাপমাত্রা কিছুটা কমলেও, জাঁকিয়ে ঠান্ডা উধাও। আপাতত তা ফিরবে কিনা তা নিয়ে সন্দিহান আবহাওয়াবিদরা।
তবে ২২ জানুয়ারি থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আচমকাই দক্ষিণবঙ্গ থেকে শীত উধাও হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আপাতত কুয়াশার দাপট থাকবে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে পরের তিন দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে খুব হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সোমবার এই তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১২.৯)
বহরমপুর (১১)
বাঁকুড়া (১৪)
বর্ধমান (১৩)
কোচবিহার (১১.৪)
দার্জিলিং (২.৪)
কালিম্পং (৮.৫)
দিঘা (১৬.৩)
কলকাতা (১৬.২)
দমদম (১৫)
কৃষ্ণনগর (১৩.২)
মালদহ (১২.৫)
মেদিনীপুর (১৫.২)
শিলিগুড়ি (১২.২)
শ্রীনিকেতন ( ১২.৯)
সুন্দরবন (১৬.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৩.৮)
বহরমপুর (২৫)
বাঁকুড়া (২৪.২)
বর্ধমান (২১.৪)
কোচবিহার (১৪.৯)
দার্জিলিং (৮.৮)
কালিম্পং (১৪)
দিঘা (২৫.৬)
কলকাতা ( ২৩.৬)
দমদম (২৩.৫)
কৃষ্ণনগর (২৪.২)
মালদহ (২০.৯)
মেদিনীপুর (২৩.৫)
শিলিগুড়ি (১৯.৬)
শ্রীনিকেতন (২২)
সুন্দরবন (২৩.৫)












Click it and Unblock the Notifications