আবহাওয়া দফতরের লাল সতর্কতা! উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির পরিস্থিতির উন্নতি কবে
উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির পরিস্থিতির উন্নতি কবে
উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় এদিনও ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। আপাতত সেখানে বৃষ্টি বিদায় নেওয়ার কোনও পূর্বাভাস নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে এদিন আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। রাজ্য থেকে বর্ষা বিদায়ের সময় চলে এলেও, এখনও এব্যাপারে নিশ্চিত করে কিছু বলেনি আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে ১০ অক্টোবর সোমবারের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিন কার্শিয়াং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলে রাখা ভাল এদিন সকাল থেকে বিভিন্ন সময়ে আবহাওয়া দফতরের তরফে উল্লিখিত জেলাগুলিতে পূর্বাভাস অনুযাীয়ী বৃষ্টিও হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
বুধবার দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

সিকিমে জারি লাল সতর্কতা
আবহাওয়া দফতরের তরফে ১০ অক্টোবর সিকিমের বিভিন্ন জেলায় অতি প্রবল বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। ১১ অক্টোবর সিকিমের দু-একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে ১২ অক্টোবর বুধবারের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও পরবর্তী চার দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ
কলকাতা ও আশপাশের এলাকায় আপাতত আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতও হতে পারে। সর্বোচ্চ ও সর্মনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৫.২
বহরমপুর ২৫.২
বাঁকুড়া ২৬
বর্ধমান ২১.৬
কোচবিহার ২৩.৬
দার্জিলিং ১৪.৫
দিঘা ২৫
কলকাতা ২৬.৫
দমদম ২৬.৭
কৃষ্ণনগর ২৬.৮
মালদহ ২৬
মেদিনীপুর ২৬
শিলিগুড়ি ২৪.৩
শ্রীনিকেতন ২৪.৮

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৩.৯)
বহরমপুর (৩৩.২)
বাঁকুড়া (৩৩.৯)
বর্ধমান (৩২)
কোচবিহার (২৭.৬)
দার্জিলিং (২০.৬)
দিঘা (৩৫.৪)
কলকাতা (৩৩.৮)
দমদম (৩৪.৯)
কৃষ্ণনগর (৩৪.২)
মালদহ (৩৪.৮)
মেদিনীপুর (৩৪)
শিলিগুড়ি (৩২.৭)
শ্রীনিকেতন (৩৪.২)












Click it and Unblock the Notifications