বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ঘনঘটা! মালে হড়পা বানের আতঙ্ক না কাটতেই বাংলায় ফের ভারী বৃষ্টির সতর্কবার্তা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ঘনঘটা! মালে হড়পা বানের আতঙ্ক না কাটতেই বাংলায় ফের ভারী বৃষ্টির সতর্কবার্তা

দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মাঝে মধ্যেই ঝেঁপে বৃষ্টি আসছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আপাতত ছোট ছোট স্পেলে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বর্তমান পরিস্থিতিতে দেশের একটা বড় অংশ থেকে বর্ষা বিদায় নিলেও বিহার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছাড়াও ওড়িশাতেও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে লক্ষ্মী পুজোতেও বৃষ্টির বার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

জলপাইগুড়ির মালবাজারে এখনও হড়পা বানের আতঙ্ক কাটেনি। তার মধ্যে ফের জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকালের মধ্যে জলপাইগুড়ি জেলা ছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার কোনও কোনও জায়গায়। তবে বাকি জেলাগুলিতে মাঝে মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার উত্তরবঙ্গে তুলনামূলক বৃষ্টির পরিমাণ কমবে। শনিবার নাগাদ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সোমবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে বলা হয়েছে, শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে বিভিন্ন জায়গায় ১০ থেকে ১৫ মিনিটের স্পেলে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে। এছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

 কলকাতায় মাঝে মধ্যে বৃষ্টির পূর্বাভাস

কলকাতায় মাঝে মধ্যে বৃষ্টির পূর্বাভাস

এদিন কলকাতা ও আশপাশের এলাকার জন্য পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি ও ২৬ ডিগ্রির মধ্যে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ।

বঙ্গোপসাগরে ঘূ্র্ণাবর্তের ঘনঘটা

বঙ্গোপসাগরে ঘূ্র্ণাবর্তের ঘনঘটা

এই মুহূর্তে বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণ উপকূল অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণ উপকূল অন্ধ্রপ্রদেশে থাকা ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা তেলেঙ্গানা, বিদর্ভ, পশ্চিম মধ্যপ্রদেশ হয়ে উত্তর উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৩.৪)
বহরমপুর (২৮)
বাঁকুড়া (৩০.৮)
বর্ধমান (৩৩)
কোচবিহার (৩১.৭)
দার্জিলিং (১৮.৬)
দিঘা (৩২.৭)
কলকাতা (৩১.৯)
দমদম (৩১.৮)
কৃষ্ণনগর (৩০.৪)
মালদহ (৩৩.৫)
মেদিনীপুর (৩১.৪)
শিলিগুড়ি (৩৫.৩)
শ্রীনিকেতন (৩০.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+