রাজ্যের কোন জেলায় কেমন থাকবে রবিবারের আবহাওয়া, একনজরে ঝড়-বৃষ্টির খবর

চৈত্রের শেষে গরমের তেজ যেন বেড়েই চলেছে। পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে খান খান। এই অবস্থায় এক প্রস্থ কালবৈশাখী হয়েছে। কিন্তু তাতেও মেটেনি তৃষ্ণা। গরমের দাপটে চাতকের মতো বারি যেচে চলেছে বঙ্গবাসী।

চৈত্রের শেষে গরমের তেজ যেন বেড়েই চলেছে। পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে খান খান। এই অবস্থায় এক প্রস্থ কালবৈশাখী হয়েছে। কিন্তু তাতেও মেটেনি তৃষ্ণা। গরমের দাপটে চাতকের মতো বারি যেচে চলেছে বঙ্গবাসী। হাওয়া অফিসে এর মধ্যে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে রবিবারও। রবিবার কেমন থাকবে বাংলার বিভিন্ন জেলার পরিস্থিতি একবার দেখে নেওয়া যাক।

রোদের প্রকোপ বেশি স্বল্প বৃষ্টির জেরে

রোদের প্রকোপ বেশি স্বল্প বৃষ্টির জেরে

হাওয়া অফিস বলেছে শীত বিদায় নেওয়ার পর ফাল্গুনের মাঝপথ থেকেই গরমের দাপট শুরু হয় এবার। সারাদিন তীব্র দাবদাহ আর রাতে শীতশীত ভাব। চৈত্রে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। আবহবিদরা জানাচ্ছেন, বৃষ্টি কম হওয়ায় এতটা গরম পড়েছে এবার। রোদের প্রকোপ বেশি স্বল্প বৃষ্টির জেরে।

বেশি বৃষ্টির সম্ভাবনা যে সব জেলায়

বেশি বৃষ্টির সম্ভাবনা যে সব জেলায়

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। জেলায় জেলায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। বেশি বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে। শিলাবৃষ্টির সম্ভাবনাও আছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯২ শতাংশ। সর্বনিম্ন ৪৩ শতাংশ। আবছা রোদ থাকবে। মেঘ থাকবে আকাশে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বর্ধমানের আবহাওয়া

বর্ধমানের আবহাওয়া

রবিবার বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭১ শতাংশ। সর্বনিম্ন ৪৩ শতাংশ। আবছা রোদ থাকবে। মেঘও হবে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আসানসোলের আবহাওয়া

আসানসোলের আবহাওয়া

রবিবার আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৪৭ শতাংশ। সর্বনিম্ন ৪৩ শতাংশ। আবছা রোদ থাকবে। মেঘ থাকবে আকাশে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শিলিগুড়ির আবহাওয়া

শিলিগুড়ির আবহাওয়া

রবিবার শিলিগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৭৭ শতাংশ। রৌদ্রজ্জল আকাশ বজায় থাকবে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই।

মালদহের আবহাওয়া

মালদহের আবহাওয়া

রবিবার মালদহের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮০ শতাংশ। রৌদ্রজ্জল আকাশ থাকলেও আংশিক মেঘলা থাকবে। ঝড়-বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+