৬০ কিলোমিটার বেগে ঝড়! গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি শুরু

৬০ কিলোমিটার বেগে ঝড়! গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি শুরু

সোমবার থেকেই কালবৈশাখীর দাপট বেড়েছে বাংলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি চলবে আরও দু-তিনদিন। সেইসঙ্গে হবে ঝড়ও। বুধবার ভারী বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দুপুরেই আকাশ ছেয়েছে মেঘে।

বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার বেগে ঝড়

বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার বেগে ঝড়

সোমবারের বৃষ্টির পর থেকেই তাপমাত্রা পতন হয়েছে। এক ধাক্কায় ৬ ডিগ্রি পারদ পতন হয়েছে। বুধবারও কলকাতার তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিন দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই রাজ্যজুড়ে আকাশ মেঘলা ছিল। ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

৮ জেলায় ভারী বৃষ্টি

৮ জেলায় ভারী বৃষ্টি

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে কলকাতা, হাওড়া ও হুগলিতে মাঝারি বৃষ্টি হবে। দুপুর গড়াতেই মেঘ ঘনিয়ে এসেছ। কিছু কিছু জায়গায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। বৃষ্টির দাপট বাড়বে বলেই জানানো হয়েছে হওয়া অফিসের পক্ষ থেকে।

দক্ষিণবঙ্গে শেষে হলেই উত্তরবঙ্গে শুরু বৃষ্টি

দক্ষিণবঙ্গে শেষে হলেই উত্তরবঙ্গে শুরু বৃষ্টি

সেইসঙ্গে স্বস্তির বার্তাও দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ বৃহস্পতিবার থেকে একটু কমবে। এরপর শুরু হবে উত্তরবঙ্গের বৃষ্টি। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার। শুক্র ও শনিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বৃষ্টি হবে।

উত্তর-পূর্ব ও পূর্ব ভারতজুড়ে ভারী বৃষ্টি

উত্তর-পূর্ব ও পূর্ব ভারতজুড়ে ভারী বৃষ্টি

এছাড়া সিকিমেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঝড়-বৃষ্টি চলবে চলতি সপ্তাহে। অসমে-মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হবে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতেও। বাংলা ছাড়াও পূর্বভারতের বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশাতেও ভারী বৃষ্টি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+