বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সতর্কবার্তা জারি উপকূলের তিন জেলাসহ দক্ষিণবঙ্গে

বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সতর্কবার্তা জারি উপকূলের তিন জেলাসহ দক্ষিণবঙ্গে

বঙ্গোপসাগরে উঁকি দিতে শুরু করেছে নিম্নচাপ। সেই নিম্নচাপের জেরে ফের দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বঙ্গোপসাগরের উপকূলবর্তী বার্তাল তিন জেলা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

নিম্নচাপের প্রভাবে কোথায় কোথায় বৃষ্টি

নিম্নচাপের প্রভাবে কোথায় কোথায় বৃষ্টি

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত সোমবার নিম্নচাপের রূপ নিতে পারে। এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ৬ ও ৭ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উপকূলের তিন জেলায়। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা হাওয়া অফিসের

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা হাওয়া অফিসের

এই নিম্নচাপের জেরে হাওয়া অফিসের তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে। যাঁরা সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের ৫ সেপ্টেম্বর অর্থাৎ রবিবারের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। আর ৬ ও ৭ সেপ্টেম্বর অর্থাৎ সোম ও মঙ্গলবার সবাইকে সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। ওই দুই দিন সমুদ্র উত্তাল থাকবে।

নিম্নচাপ দাপট দেখাব আগামী সপ্তাহভর

নিম্নচাপ দাপট দেখাব আগামী সপ্তাহভর

গত এক সপ্তাহকাল ধরে মেঘ-রোদের খেলা হয়েছে বাংলায়। মাঝে মধ্যে দু-এক পশলা বৃষ্টি হয়েছে। কিন্তু বর্ষার সেই তেজ ছিল না। তা পুনরায় ফিরে আসতে চলেছে নিম্নচাপের সৌজন্যে। উত্তর-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই নিম্নচাপই দাপট দেখাব আগামী সপ্তাহভর।

ভাদ্রমাসে যেখানে মেঘ, সেখানেই বৃষ্টি ঢালছে

ভাদ্রমাসে যেখানে মেঘ, সেখানেই বৃষ্টি ঢালছে

উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর ও মালদহেও বর্ষণের সম্ভাবনা থাকছে। তবে নিম্নচাপের জেরে নয়, এই বর্ষণ হবে বর্ষার স্বাভাবিক নিয়মে। ভাদ্রমাসে যেখানে মেঘ, সেখানেই বৃষ্টি ঢালছে।

সাগরে নিম্নচাপের ভ্রুকুটি আর ঘূর্ণিঝড়ে রূপান্তরের সম্ভাবনা

সাগরে নিম্নচাপের ভ্রুকুটি আর ঘূর্ণিঝড়ে রূপান্তরের সম্ভাবনা

তবে সেপ্টেম্বর পড়ে গিয়েছে। এবার বর্ষা বিদায় নেওয়ার সময় এগিয়ে আসছে। বর্ষা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই সাগরে নিম্নচাপের ভ্রুকুটি হলেই তা ঘূর্ণিঝড়ে রূপান্তরের সম্ভাবনা থাকে। সেপ্টেম্বের ও অক্টোবর মাসে ঘূর্ণিঝড় হানার সম্ভাবনা প্রবল থাকে। এপ্রিল-মে'র মতো। তবে এবার যে নিম্নচাপ দানা বাঁধতে শুরু করেছে বঙ্গোপসাগরে, তা থেকে ঘূর্ণিঝড়ের কোনও সম্ভাবনা নেই।

মে-জুনের পর ঘূর্ণিঝড়ের শঙ্কা শুরু সেপ্টেম্বর-অক্টোবরে

মে-জুনের পর ঘূর্ণিঝড়ের শঙ্কা শুরু সেপ্টেম্বর-অক্টোবরে

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সবথেকে প্রবল মাস হল মে এই মাসে বঙ্গোপসাগরে সর্বাধিক ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে ধেয়ে যায়। কয়েকটি মাত্র পশ্চিমবঙ্গ এবং ওড়িশা অভিমুখে ধেয়ে আসে। আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ওমান, ইয়েমেন এবং সোমালিয়া উপকূলের দিকে অগ্রসর হয়। এই ঝড়ের খুব কমই পশ্চিম উপকূলের দিকে যাত্রা করে। আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরির সবথেকে প্রবল মাস হল জুন। ফের সেপ্টেম্বর ও অক্টোবর থেকে ঘূর্ণিঝড়ে সম্ভাবনা বাড়তে শুরু করে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+