মহাসাইক্লোন ‘আম্ফানে’র রেশ কাটতে না কাটতেই বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা
মহাসাইক্লোন আম্ফানের কাঁপুনি শেষ হতে না হতেই ফের বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। বুধবার বাংলায় সুপার সাইক্লোনের তাণ্ডবের পর তিনদিন কাটতে না কাটতেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
মহাসাইক্লোন আম্ফানের কাঁপুনি শেষ হতে না হতেই ফের বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। বুধবার বাংলায় সুপার সাইক্লোনের তাণ্ডবের পর তিনদিন কাটতে না কাটতেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিসের উপ মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আকাশ আংশিক মেঘলা থাকবে। স্থানীয় মেঘের থেকেই এই বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছেন আবহবিদরা।

তাপমাত্রা ও বৃ্ষ্টি কলকাতায়
আবহাওয়া দফতর সূত্রে জানান গিয়েছে, শনিবার আলিপুর তথা কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৪ থেকে ৯২ শতাংশ। বিগত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনও বৃষ্টি হয়নি।

কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। মঙ্গল-বুধবারও ভারী বৃষ্টি হবে। আর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে্ মাঝারি।

বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা
উল্লেখ্য, বুধবার সাইক্লোন আম্ফান তাণ্ডব চালিয়ে গিয়েছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে। তারপর দুদিন আবহাওয়া একটু শান্ত ছিল। শনিবারই আবহাওয়া অফিস জানিয়ে দিল ফের বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়াও। সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
সঞ্চার হয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সকালে কলকাতার তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস।বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৬৪ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনও বৃষ্টি হয়নি। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা । রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুরে।












Click it and Unblock the Notifications