বাংলার সাত জেলায় টানা বৃষ্টি চলবে, সপ্তাহভর দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে বিস্তৃত নাগাল্যান্ড পর্যন্ত। তার ফলে উত্তরবঙ্গ-সহ উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে প্রবল বর্ষণ চলছে। এবার দক্ষিণবঙ্গের জন্যও টানা বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে বিস্তৃত নাগাল্যান্ড পর্যন্ত। তার ফলে উত্তরবঙ্গ-সহ উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে প্রবল বর্ষণ চলছে। এবার দক্ষিণবঙ্গের জন্যও টানা বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় বেশি পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করবে। তার ফলেই বৃষ্টি বাড়বে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গেও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

পাহাড়ে ধস নামতে পারে বলে সতর্কতা

পাহাড়ে ধস নামতে পারে বলে সতর্কতা

ভারী বৃষ্টিপাতের পাশাপাশি পাহাড়ে ধস নামতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের জেলাগুলিতে বন্যার সম্ভাবনাও রয়েছে বলে আবহবিদরা জানান। আর দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ঝোড়ো হাওয়া বইবে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

নদীর জলস্তর বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতির সতর্কতা

নদীর জলস্তর বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতির সতর্কতা

হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহজুড়ে জারি থাকবে বৃষ্টি। বুধবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির জেরে সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। নদীর জলস্তর বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সাত জেলায় টানা বৃষ্টি চলবে, পূর্বাভাস

সাত জেলায় টানা বৃষ্টি চলবে, পূর্বাভাস

এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্র ২৭ ডিগ্রি সেলসিয়াস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণের বেশ কিছু এলাকায় জারি হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সাত জেলায় টানা বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের জেরে এই বৃষ্টি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+