ফণীর হানায় পুড়ছে বাংলা, স্বস্তির ক্ষীণ আশা উঁকি দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাসে
ফণীর পর থেকেই বাংলার আবহাওয়ায় আমূল বদল ঘটেছে। ফণী হরণ করে নিয়ে গিয়েছে, বাতাসের সব জলীয় বাষ্প। সেই জায়গা ভরাট করতে উত্তর ভারত থেকে ছুটে আসছে শুষ্ক হাওয়া।
ফণীর পর থেকেই বাংলার আবহাওয়ায় আমূল বদল ঘটেছে। ফণী হরণ করে নিয়ে গিয়েছে, বাতাসের সব জলীয় বাষ্প। সেই জায়গা ভরাট করতে উত্তর ভারত থেকে ছুটে আসছে শুষ্ক হাওয়া। তার জেরেই ঘেমে নেয়ে একাকার কাণ্ড বাঙালির। প্যাচপ্যাচে গরমে অস্বস্তিকর অবস্থা। এই অবস্থায় আলিপুর হাওয়া অফিস স্বস্তির খবর দিতে পারল না।

এখনই বৃষ্টি নামার সম্ভাবনা নেই। আরও চার-পাঁচটি দিন অন্তত অপেক্ষা করতেই হবে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে শনিবারও পরিস্থিতির বদল হবে না। তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলির জন্য। কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও থাকবে গনগনে আঁচ।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া চলছে। কলকাতার তাপমাত্রা শুক্রবার ছিল ৩৮ ডিগ্রির কাছাকাছি। আগামী ২৪ ঘণ্টা গরম আরও বাড়বে। রবিবার থেকে আবহাওয়ার একটু আধটু পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহবিদদের কথায়, ফণীর জেরেই বাংলায় এমন অসহ্যকর আবহাওয়া চলছে। এই সময়ে এমনিতেই গরম থাকে। তার উপর ফণীর হানায় জলীয় বাষ্প উধাও হয়ে গিয়েছে। তার জেরেই গরম আরও মারাত্মক আকার নিয়েছে।












Click it and Unblock the Notifications