উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে সোমবার থেকে উন্নতি, পূর্বাভাস দিল হাওয়া অফিস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গে সোমবার থেকে আবহাওয়ার উন্নতি, পূর্বাভাস দিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গে সোমবার থেকে আবহাওয়ার উন্নতি, পূর্বাভাস দিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি আবার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে সোমবার থেকে উন্নতি

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বিক্ষিপ্তভাবে কয়েক পশলা ভারী বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। সোমবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে আজো ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা।দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং উত্তরদিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবারেও ভারী বৃষ্টির সর্তকতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

উত্তরবঙ্গে একটু রেহাই মিলতে পারে মঙ্গলবার। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বুধবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৮ থেকে ৭২ শতাংশ। বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৫৮ মিমি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+