West Bengal Weather News: দুর্যোগ শেষ? নাকি আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে? রইল বাংলার আবহাওয়ার খবর
West Bengal Weather News: সামনেই বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গাপুজো (Durga Puja 2024)! আর তার আগে আকাশের মুখ ভার! দফায় দফায় দফায় বৃষ্টিতে ভিজছে বাংলা। এমনকি পুজোর দিনগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী বুধবার মহালয়া।
আর তার আগে আজ শনিবারও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের থেকে যদিও উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে আলিপুর অফিস। একনজরে উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather News) ?

West Bengal Weather News: বর্ষা বিদায় কবে?
দুর্গাপুজোর দিনগুলিতে= বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, পুজোর আগে বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে না। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, অক্টোবর মাসেও বৃষ্টির সম্ভাবনা রইয়েছে পূর্ব ভারতে। সেই অনুযায়ী আগামী দিনগুলিতে বৃষ্টি হবে। তেমনই আজ শনিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাসে জানানো হয়েছে।
West Bengal Weather News: কোন কোন জেলায় বৃষ্টি?
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা এবং সংলগ্ন এলাকায় মূলত আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলাতে আবহাওয়ার উন্নতি হবে বলেও জানানো হয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমের বেশ কিছু জেলাতে রয়েছে। বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি আছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
West Bengal Weather News: উত্তরবঙ্গের আবহাওয়া
কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোচবিহারে। বাড়ি বৃষ্টির সম্ভাবনা আছে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই চার জেলাতে। ইতিম্নধ্যে কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।
ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টি হচ্ছে। যার জেরে কার্যত দুর্বিষহ পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। পাহাড়ের বহু জায়গায় ধস নেমেছে। এমনকি তিস্তার জলও বাড়তে শুরু করেছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications