Weather news: ধেয়ে আসছে কালবৈশাখী, ৬০ কিলোমিটার বেড়ে বইবে ঝোড়ো হাওয়া
কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক েজলায় কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। গতকাল বিকেল থেকেই বদলে গিয়েছে রাজ্যের আবহাওয়া। আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কলকাতা এবং জেলায়। ইতিমধ্যেই একাধিক জেলায় এক দফায় বৃষ্টি হয়ে গিয়েছে। গতকাল রাতে বৃষ্টিতে ভিজেছে কলকাতা।

দুর্যোগের ঘনঘটা
ফের দুর্যোগের ঘনঘটা রাজ্যে। গতকাল রাত থেকেই বদলে গিয়েছে আবহাওয়া। ঝড়-বৃষ্টি শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়। বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতাও। তার জেরে এক ধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রা। চৈত্রের প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি পেয়েছেন শহরবাসী। আগেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই মতই বৃহস্পতিবার সকাল থেকে বদলে গিয়েছে আবহাওয়া। মেঘে ঢাকতে শুরু করেছিল আকাশ। পশ্চিমী ঝঞ্ঝার করণেই এই ঝড়বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

জেলায় জেলায় ঝড়বৃষ্টি
চৈত্র থেকেই ঝড়-বৃষ্টি শুরু হয়ে যায়। কয়েকদিন আগেই শিলাবৃষ্টি আর কালবৈশাখী দাপট দেখিয়েছে গোটা রাজ্যে। এবারও সেই মতই শুরু হতে চলেছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আগামীকাল থেকেই তাই কলকাতা সহ জেলার আবহাওয়া বদলে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে শুক্রবার পর্যন্তচ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। পশ্চিমের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট বেশি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কোন কোন জেলায় ঝড়বৃষ্টি
কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু তার মধ্যেও কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টি বেশি হবে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় ঝড়-বৃষ্টির দাপট বেশি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতাতেও বজ্র-বিদ্যুৎ সহ বষ্টি হবে। তার জেরে ভ্যাপসা গরম কিছুটা হলেও কমবে।

কী কারণে ঝড়বৃষ্টি
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের উপরে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে তার জেরেই রাজ্য জুড়ে এই ঝড়বৃষ্টি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তর বঙ্গেও আগামী ২ দিন শিলাবৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবারেও দিনভর মেঘলা আকাশ থাকবে। সোমবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications