Weather news: মার্চেই রাজ্যের তাপপ্রবাহের পূর্বাভাস, উত্তরবঙ্গের ২ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা
তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে রাজ্যের জেলাগুলিতে
মার্চের প্রথমেই তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি পার করে গিয়েছে রাজ্যের একাধিক জেলায়। এরই মাঝে আবার তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রার পারদ ইতিমধ্যেই ৩৫ ডিগ্রি পার করে গিয়েছে রাজ্যের একাধিক জেলায়। এদিকে উত্তরবঙ্গের ২ জেলায় হালকা বৃষ্টির পূ্র্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

তাপপ্রবাহের পূর্বাভাস
মার্চ মাস থেকেই রাজ্যের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা ইতিমধ্যেই ৩৬ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছে। মার্চ মাসের ২ শেষের দিকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও দোলের আগে পর্যন্ত সেই সম্ভাবনা নেই। বলেই জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রার পারদ চড়তে শুরু করলেও মার্চের মাঝামাঝির আগে রাজ্যের কোনও জেলাতেই তাপপ্রবাহের সম্ভাবনা নেই।

তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছে
মার্চ মাসের প্রথম সপ্তহ চলছে। তাতেই রোদের তেজে মারাত্মক অবস্থা রাজ্যবাসীর। সকাল থেকেই চড়া রোদ। তার সঙ্গে গরম বাড়ছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ঘাম হতে শুরু করেছে। মার্চ মাসে পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলের একাধিক জেলার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমমেদিনীপুর ঝাড়গ্রামের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছে মার্চ মাসের প্রথম সপ্তাহেই।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া
কলকাতার তাপমাত্রাও চড়তে শুরু করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতার তাপমাত্রা আগামী কয়েকদিন ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে মার্চ মাসের শেষের দিকে গরমের দাপট আরও বাড়বে। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। বেলা বাড়লে চড়বে রোদের দাপট। তবে কলকাতায় আপাতত তাপ প্রবাহের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুরে আর শীতের দেখা মিলছে না। সকালের দিকে হালকা কুয়াশা দেখা যাচ্ছে। কিন্তু বেলা বাড়লেই বাড়ছে রোদের দাপট। আবার উত্তরবঙ্গের পাহাড়ের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং এবং কালিম্পংয়ে আগামী কয়েকদিন হালকা বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications