Weather News: ৪৮ ঘণ্টার মধ্যেই ৪০ এর ঘরে তাপমাত্রা! 'কালবৈশাখী' নিয়েও বড় বার্তা হাওয়া অফিসের
Weather News: লোকসভার প্রথম দফার নির্বাচন (Lok Sabha Election 2024) একমাসও বাকি নেই! আগামই ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। দেশের একাধিক রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি আসনেও ভোট হবে। ইতিমধ্যে সেই কাউন্টডাউন শুরু হয়েছে। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই চড়ছে উত্তেজনার পারদ। উষ্ণ হচ্ছে উত্তরবঙ্গের শীতল আবহাওয়া।
একদিকে যখন বাড়ছে ভোটের উষ্ণতা তখনই বাংলার আবহাওয়া নিয়ে অশনি সঙ্কেত শোনাল আলিপুর হাওয়া অফিস (Weather News) ।আগামী ৪৮ ঘণ্টায় আরও তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে জানিয়ে দিলেন আবহাওয়াবীদরা। এমনকি জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

শুধু তাই নয়, আলিপুর আবহাওয়া অফিসেরত তরফে জারি করা পূর্বাভাস (Weather News) বলছে। ফিল লাইক টেম্পারেচার বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। আগামী রবিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রির কাছে পৌঁছে যাবে বলেও জানানো হয়েছে। ফলে রাস্তা হোক কিংবা বাড়ি! একেবারে গলদঘর্ম অবস্থা হবে সাধারণ মানুষের।
অন্যদিকে গ্রীষ্মের শুরুতেই পশ্চিমের জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়ার পারদ ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলেও হাওয়া অফিসের তরফে পূর্বাভাসে (Weather News) জানানো হয়েছে। পাশাপাশি তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। এহেন পূর্বাভাস অবশ্যই চিন্তা বাড়াচ্ছে মানুষের।
যদিও স্বস্তির খবরও দেওয়া হয়েছে এদিন হাওয়া অফিসের পূর্বাভাস (Weather News)। গরম বাড়লেও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শনি ও রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে মালদহ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। রবিবার বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। তবে বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে।
আগামীকাল শনিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
একই সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও বেশি রয়েছে। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভালো বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আর তা হলে কিছুটা হলেও তাপমাত্রা কমতে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications