তাপপ্রবাহের সতর্কতার মধ্যে স্বস্তির বার্তা! বাংলার জেলায় জেলায় তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমার পূর্বাভাস

Weather Alert: বৃহস্পতিবার তাপপ্রবাহের কবলে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের কোনও কোনও জায়গা। শুক্রবার এই পরিস্থিতি তৈরি হতে পারে, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে। তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কিছুটা ভাল থাকতে চলেছে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।

weather

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। ওই দিন উত্তরবঙ্গেরহ বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এরপর শনিবার, রবিবার ও সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে কোথায় ৩০-৪০ কিমি আবার কোথাও ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকতে চলেছে। শুক্রবারেও সবরকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

শনিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।

বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস। পরের দুই দিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩৮.৬) ২৩.৭ (২৩.৩)
বহরমপুর (৩৬.৮) ২৬.২ (২৬)
বাঁকুড়া (৩৯.৫) ২৩.৩ (২২.৩)
বর্ধমান (৩৮.৪) ২৪.৬ (২৩)
কোচবিহার (৩৩.২) ২০.৬ (১৮.৯)
দার্জিলিং (১৯.৪) ১১ (১১.২)
কালিম্পং (২৪.৫) ১৮ (১৮.৩)
দিঘা (৩৪) ২৭ (২৫.৯)
কলকাতা (৩৭.১) ২৭.৭ (২৮.৫)
দমদম (৩৭.৯) ২৭.২ (২৭.৬)
কৃষ্ণনগর (৩৭) ২৩.২ ( ২৩)
মালদহ (৩৮) ২৪.৭ (২৪.৭)
মেদিনীপুর (৩৭.৬) ২৬.৫ (২৫)
পুরুলিয়া (৩৮.৭) ২২.১ (২১.১)
শিলিগুড়ি (৩৪.৫) ২০.২
শ্রীনিকেতন (৩৭.২) ২৩.৫ (২১.৪)
সুন্দরবন (৩২.৫) ২৬ (২৬)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+