Weather Alert: সমতলের তাপমাত্রা দু'দিনে নামবে ১২ডিগ্রিতে, সঙ্গে কুয়াশার দাপট! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
Weather Alert: দার্জিলিং বাদ দিয়ে রাজ্য জুড়ে শুকনো আবহাওয়ার সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা রয়েছে রাজ্যের উনিশটি জেলায়। উত্তরে হাওয়াও আগামী দুদিন বেশ শক্তিশালী থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের জন্য দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এই সময় বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং-এ বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। তবে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।

হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমতল এলাকায় আগামী দুদিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে তার পরের তিন দিনে তাপমাত্রার পরিবর্তনের কোন ও সম্ভাবনা নেই। আগামী দুদিনে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের জন্য এবং রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এছাড়া আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
উত্তরে হাওয়ার দাপটের কারণে রাজ্যের পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা দিন দুয়েকের মদ্যে ১২ থেকে ১৩ ডিগ্রিতে নেমে যেতে পারে পারে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে
আসানসোল ১৫.৭
বহরমপুর
বাঁকুড়া ১৪.৫
বর্ধমান ১৪.৮
কোচবিহার ১৭.৪
দার্জিলিং ৭.৫
কালিম্পং ১২.৫
দিঘা ১৭.৮
কলকাতা ১৮.৬
কৃষ্ণনগর ১৫
মালদহ ১৮.২
মেদিনীপুর ১৭.৫
পুরুলিয়া ১৫.১
শিলিগুড়ি ১৬.৬
শ্রীনিকেতন ১৫
সুন্দরবন ১৮
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে
আসানসোল ২৭
বহরমপুর ২৪.২
বাঁকুড়া ২৬.২
বর্ধমান ২৭
কোচবিহার ২৫.৫
দার্জিলিং ১৫.২
কালিম্পং
দিঘা ২৮.২
কলকাতা ২৪.৯
কৃষ্ণনগর ২৬.২
মালদহ ২৫.২
মেদিনীপুর ২৬.৫
পুরুলিয়া ২৬.৩
শিলিগুড়ি ২৬
শ্রীনিকেতন ২৫.৪
সুন্দরবন ২৭.৫












Click it and Unblock the Notifications