দোলে বাংলায় বৃষ্টি ১৪ জেলায়! মঙ্গলবার পর্যন্ত কোথায় কেমন বৃষ্টি, একনজরে আবহাওয়ার পূর্বাভাস

Weather Alert: সকাল থেকে রোদের দেখা না থাকলেও দুপুর গড়িয়ে বিকেল হতেই মেঘলা আকাশ, সঙ্গে গুমোট ভাব। মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। এর মধ্যে দোলের দিন অর্থাৎ সোমবার রাজ্যের অন্তত চোদ্দোটি জেলায় বৃষ্টি হবে বলে পূর্বাভাস।

শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পরে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। হাল্কা বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়।

Weather

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। রবিবার দক্ষিণ দিনাজপুর ও মালদহের আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা।

এরপর সোমবার থেকে বুধবার সবকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় হাল্কা বৃষ্টির পূর্বাবাস দেওয়া হয়েছে। এছাড়া সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায়। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। দোলের দিন অর্থাৎ সোমবার হাল্কা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। মঙ্গলবার সবকটি জেলাতেই কোথাও হাল্কা আবার কোথাও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিকেল কিংবা রাতের দিকে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দিন পাঁচেক তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২-৩ দিনে দেনের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে তারপরের দুই দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

দোলেই তাপমাত্রা ৪০ ডিগ্রি! সতর্কতার তালিকায় থাকা শহরগুলির মধ্যে আছে কি বাংলার কোনও জায়গা
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৮.৫ (১৬)
বহরমপুর ১৮.৬ (১৮.২)
বাঁকুড়া ১৮.২ (১৫.৬)
বর্ধমান ২০ (১৬.৬)
কোচবিহার ১৮.১ (১৫.১ )
দার্জিলিং ৮.৪ (৫.৬)
কালিম্পং ১২.৩ (১১.৩)
দিঘা ২৩ (১৯.৬)
কলকাতা ২১.৮ (২০)
দমদম ২০.৪
কৃষ্ণনগর ১৭
মালদহ ২০.৪ (১৭.৯)
মেদিনীপুর ২১.৬ (২০.১)
পুরুলিয়া ১৬.১ (১৩.১)
শিলিগুড়ি ১৪.২ (১৪.৬)
শ্রীনিকেতন ১৭.৬ (১৬ )
সুন্দরবন ১৯.৫

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৯.৬)
বহরমপুর (২৭.২)
বাঁকুড়া (৩০.৩)
বর্ধমান (২৯)
কোচবিহার (২৭.৯)
দার্জিলিং (১৪)
কালিম্পং (১৫.৬)
দিঘা (৩০.৮)
কলকাতা (২৮.৮)
দমদম (২৯.৪)
কৃষ্ণনগর (২৯)
মালদহ (২৮.২)
মেদিনীপুর (২৯)
পুরুলিয়া (৩০.৩)
শিলিগুড়ি (২৮.১)
শ্রীনিকেতন (২৯.৪)
সুন্দরবন (৩০)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+