বুধবার সতেরো জেলায় কালবৈশাখীর পূর্বাভাস! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া একনজরে

Weather Alert: একাধিক জেলায় তাপমাত্রা সাঁইত্রিশ ছুঁইছুঁই। সপ্তাহ শেষের আগেই তা চল্লিশে পৌঁছে য়েতে পারে। তবে উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলায় বিকেল থেকে সন্ধের দিকে কালবৈশাখী স্বস্তি এনে দিতে পারে।

বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বাকি তিন জেলায় দমকা হাওয়া থাকলেও হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

weather forecast

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও কোচবিহার হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আবহাওয়া শুকনো থাকবে। শুক্রবারেও একই আবহাওয়া থাকার সম্ভাবনা। শনিবার ও রবিবার সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে শনিবার দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। শুক্রবারেও একই আবহাওয়া থাকার সম্ভাবনা।

শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিকেল কিংবা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তারপরের দুই দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩৫.১) ২২.৩ (২১.৫)
বহরমপুর --------- ২১.২ (১৯)
বাঁকুড়া (৩৬.৭) ২২.৭
বর্ধমান (৩৪) ২৪ (২০.৪)
কোচবিহার (২৫.৯) ১৯.৩ (১৭.৬)
দার্জিলিং (১৫.৬) ৯.৪ (৯.২)
কালিম্পং (১৯) ১৪ (১৩.৫)
দিঘা (৩১.৯) ২৫ (১৯.৬)
কলকাতা (৩২.৭) ২৫.৮ (২২.৭)
দমদম (৩২.৪) ২৫.২ (২২.৫)
কৃষ্ণনগর (৩২.৪) ১৯
মালদহ (২৯.৮) ২০.৭ (২২.৪)
মেদিনীপুর (৩৫.৫) ২৪.৫ (২০.৬)
পুরুলিয়া (৩৫.৩) ১৯.১ (১৮.১)
শিলিগুড়ি (২৮.৩) (১৭)
শ্রীনিকেতন (৩২.৮) ২২ ( ১৯)
সুন্দরবন (৩১) ২৫ ( ১৮)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+