কর্মীদের হাতেই মার খেয়েছেন দিলীপ ঘোষ এরকম পোস্ট শেয়ার তথাগতর, বিরক্ত বঙ্গ-বিজেপি

কর্মীদের হাতেই মার খেয়েছেন দিলীপ ঘোষ এরকম পোস্ট শেয়ার তথাগতর, বিরক্ত বঙ্গ-বিজেপি

বঙ্গ-বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সবচেয়ে বড় বিরোধী কে? এই প্রশ্নের উত্তরে অন্য নামের সঙ্গে তথাগত রায়ের নামটাও উঠে আসবে৷ প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি ও ত্রিপুরা, মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত বাবু মাঝেমধ্যে দিলীপ ঘোষকে কড়কে দেন। তা সে ফেসবুক পোস্ট হোক কিংবা সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার৷ শুক্রবার দিলীপ ঘোষকে নিয়ে এরকমই একটি ফেসবুক পোস্ট শেয়ার করে বিতর্ক বাড়ালেন তথাগত৷ আর এই পর পর দিলীপকে নিয়ে পোস্ট নিয়ে বিরক্ত বঙ্গ-বিজেপি নেতারা৷

কী রয়েছে ফেসবুক পোস্টে?

কী রয়েছে ফেসবুক পোস্টে?

অভিষেক মুখোপাধ্যায় নামের একজন একটি পোস্টার সহ একটি ফেসবুক পোস্ট করেছেন৷ পোস্টারে ছবিতে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে ঘিরে রয়েছে কিছু কর্মী সমর্থক৷ সঙ্গে লেখা, 'বলেছিলেন তৃণমূল কর্মীদের মারবেন কিন্তু নিজের দলের কর্মীদের হাতেই মার খেলেন দিলীপ ঘোষ। মন্ডল সভাপতি কে হবেন সেই বিতন্ডার মধ্যে আজ কাঁথিতে মার খেলেন তিনি৷ উন্মত্ত বিজেপি কর্মীরা তাঁর গাড়ি ভাঙচূর করে। ধর্মের কল বাতাসে নড়ে।'

পোস্ট শেয়ার করে কী লিখলেন তথাগত?

পোস্ট শেয়ার করে কী লিখলেন তথাগত?

এই পোস্টারের এক কোনে তৃণমূলের লোগো ও বেগপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস বলে লেখা রয়েছে৷ এই পোস্টার শেয়ার করে তথাগত রয়, নরেন্দ্র মোদী, মোহন ভাগবতকে মেনশান করে অভিষেক লিখেছেন, যদি সত্যি এটা হয়েছে তাহলে ঠিকই হয়েছে। টাকা খেয়ে দলটাকে বিক্রি করে দেওয়া এবং দলের কর্মীদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া ব্যক্তির সঙ্গে এরকমই হওয়া উচিৎ।'
তথাগত রায় অভিষেক মুখোপাধ্যায়ের এই পোস্টটি শেয়ার করে লিখেছেন, 'এ কী ব্যবহার ! না, না, এ কোনো মতেই সমর্থনযোগ্য নয় ! বিজেপি কর্মী হয়ে রাজ্য সভাপতিকে মারধর ! ছি, ছি !'

আগেও দিলীপ ঘোষের পদত্যাগ নিয়ে টুইট করেছিলেন তথাগত!

আগেও দিলীপ ঘোষের পদত্যাগ নিয়ে টুইট করেছিলেন তথাগত!

এর আগে বৃহস্পতিবার একটি টুইট রিটুইট করেছিলেন তথাগত রায় যেখানে দিবাকর দেবনাথ নামের একজন দিলীপের ছবি দিয়ে লেখেন, 'প্রার্থী তালিকা তৈরি করার সময় কারো সাথে পরামর্শ না করে TMC দলের দূর্নীতিবাজ নেতা দের সাথে চুক্তি করে। উচ্চ নেতৃত্ব কে অন্ধকারে রেখে যিনি বলেছিলেন "আমি একাই এই রাজ্যে BJP কে ক্ষমতায় আনার জন্য যথেষ্ট" তিনি আজ এই ব্যর্থতার দায় স্বীকার করে ইস্তফা দিচ্ছেন না কেনো ? দিবাকরের এই টুইটিই তথাগত রায় রিটুইট করেছিলেন গতকাল৷ সঙ্গে লিখেছিলেন, 'অতি দর্পে হতা লঙ্কা!'

কী বললেন বঙ্গ-বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য?

কী বললেন বঙ্গ-বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য?

তথাগতর টুইট নিয়ে ওয়ানইন্ডিয়ার পক্ষ থেকে বঙ্গ বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি এসব ব্যাপারে কিছু বলতে পারবে না৷ আমি এসব নিয়ে কিছু বলতে চাই না।'

 কী বললেন বঙ্গ-বিজেপি শীর্ষ নেতা রাজু বন্দ্যোপাধ্যায়?

কী বললেন বঙ্গ-বিজেপি শীর্ষ নেতা রাজু বন্দ্যোপাধ্যায়?

বঙ্গ-বিজেপির আর এক পরিচিত মুখ রাজু বন্দ্যোপাধ্যায় অবশ্য চুপ থাকেননি৷ তিনি ওয়ানইন্ডিয়া বাংলাকে বলেন, 'উনি বয়স্ক শিক্ষিত একজন নেতা৷ জানি না, উনি কেন এরকম পোস্ট করছেন৷ সোশ্যাল মিডিয়াতে ওঁর এসব পোস্টে দলের ক্ষতি হচ্ছে! ওঁর যদি কিছু বক্তব্য থাকে তাহলে সেটা দলের মধ্যে শীর্ষ নেতৃত্বকে বললেই ভালো হয়।'

তথাগত দলের পদাধিকার নন!

তথাগত দলের পদাধিকার নন!

নাম প্রকাশে অনিচ্ছুক আর এক বঙ্গ-বিজেপি নেতার কথায়, উনি দলের কোনও পদাধিকার নন৷ রাজ্যপাল হয়ে রাজনীতিতে অবসর নিয়েছেন অনেক আগেই৷ উনি কি বললেন তাতে বিশেষ কিছু যায় আসে না। উনি দলের পদাধিকার নন বলে ওঁর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া সম্ভব নয়৷


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+