Governor C.V Ananda Bose: ন্যায় চাই! রাজ্যপাল বোসের বিরুদ্ধে রাষ্ট্রপতি মুর্মু-মোদীর কাছে নালিশ নির্যাতিতার
West Bengal Governor C.V Ananda Bose: চাপ বাড়ছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের। ন্যায় চেয়ে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ নির্যাতিতা তরুনী। লোকসভা নির্বাচনের আবহে রাজভবনের মধ্যে এক অস্থায়ী মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে।
ইতিমধ্যে এই বিষয়ে কলকাতা পুলিশে অভিযোগ জানিয়েছেন। কিন্তু সংবিধান অনুযায়ী বেশ কিছু রক্ষাকবচ পান রাজ্যপাল সিভি আনন্দ বোস (West Bengal Governor C.V Ananda Bose) । ফলে কলকাতা পুলিশের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের করা যায়নি। তবে ঘটনার প্রাথমিক অনুসন্ধান শুরু করে। আর সেই তদন্তে বেশ কয়েকজন রাজভবনের কর্মীকে ডেকে পাঠায় লালবাজার। যদিও হাইকোর্ট সে বিষয়ে স্থগিতাদেশ দিয়েছে এর উপর।

এর মধ্যেই যদিও নির্যাতিতা তরুণী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়ের বিশেষ বেঞ্চে এই স্পংক্রান্ত মামলা বিচারাধীন। শুধু তাই নয়, মামলায় রাজ্যপাল বোস এবং রাজ্য নোটিশ দেওয়া হয়েছে। যুক্ত করা হয়েছে কেন্দ্রকেও। নির্যাতিতা তরুনীর আবেদন, রাজ্যপালের (West Bengal Governor C.V Ananda Bose) বিরুদ্ধে যে অধিকার দেওয়া হয়েছে তা সরিয়ে নেওয়া হোক।
আর এর মধ্যেই এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন ওই নির্জতিতা তরুনী। এর আগেও ইমেল করে পুরো ঘটনা জানান। মেল করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। সম্প্রতি আরও একটি চিঠি মোদী এবং রাষ্ট্রপতিকে নির্যাতিতা ওই তরুনী পাঠিয়েছেন বলে জানা যাচ্ছে। যা নিসন্দেহে চাপ বাড়াবে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপর।
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত রাজভবন কিংবা রাজ্যপাল বোসের (West Bengal Governor C.V Ananda Bose) কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে শ্লীলতাহানির অভিযোগ সাজানো বলে স্পষ্ট জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকি একটি ভিডিও প্রকাশ করা হয়েছে রাজভবনের তরফে। আর তা প্রকাশ করে পুরো ঘটনা সাজানো বলে দাবি করা হয়েছে। তবে এই লড়াই তিনি জারি রাখবেন বলে জানিয়েছেন রাজ্যপাল বোস।












Click it and Unblock the Notifications