লকডাউনে আইনের ফাঁক! রাজ্যের জায়গায়, জায়গায় রামের বন্দনা বিশ্ব হিন্দু পরিষদের

অযোধ্যার কর্মসূচি ঘোষণার পরেও রাজ্যে ৫ অগাস্ট লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। ৪ বার লকডাউনের সূচি পরিবর্তন করলেও, এই তারিখের কোনও পরিবর্তন হয়নি। তারই মধ্যে অবশ্য আইনের ফাঁক গলে রাজ্যের বিভিন্ন জায়

অযোধ্যার কর্মসূচি ঘোষণার পরেও রাজ্যে ৫ অগাস্ট লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। ৪ বার লকডাউনের সূচি পরিবর্তন করলেও, এই তারিখের কোনও পরিবর্তন হয়নি। তারই মধ্যে অবশ্য আইনের ফাঁক গলে রাজ্যের বিভিন্ন জায়গায় রামের বন্দনায় সামিল বিশ্বহিন্দু পরিষদ।

৫ অগাস্ট লকডাউন ঘোষণা করেছিল রাজ্য

৫ অগাস্ট লকডাউন ঘোষণা করেছিল রাজ্য

আগে থেকেই ঠিক ছিল অযোধ্যায় ৫ অগাস্টের ভূমি পুজোর দিন। আর করোনা মোকাবিলায় রাজ্য সরকার লকডাউন ঘোষণা করে ওই ৫ অগাস্টকে ধরে নিয়েই। একাধিকবার লকডাউনের দিনের পরিবর্তন করা হলেও, ওই ৫ অগাস্টের দিনের কোনও পরিবর্তন করেনি রাজ্য সরকার।

লকডাউন মান্য করার আশ্বাস গেরুয়া শিবিরের

লকডাউন মান্য করার আশ্বাস গেরুয়া শিবিরের

যদিও গেরুয়া শিবির রামের পুজোর আয়োজনের পাশাপাশি লকডাউন পালন করার ব্যাপারে আশ্বাস দিয়েছে। আশ্বাস দিয়েছেন বিজেপির নেতারাও। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘেষ জানিয়েছেন, এটা বিজেপির অনুষ্ঠান নয়। প্রথম থেকে যেভাবে লকডাউন মানতে তারা সহযোগিতা করেছেন, বুধবারও তেমনটাই লহবে।

আইনের ফাঁক গলে রামের বন্দনা

আইনের ফাঁক গলে রামের বন্দনা

প্রশাসন জানিয়েছে লকডাউন ভঙ্গ করা যাবে না। যার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছে। অন্যদিকে গেরুয়া শিবিরও রামের বন্দনায় শামিল হতে বন্ধ পরিকর। সকাল ছটা থেকে শুরু হয়েছে লকডাউন। কিন্তু নদিয়ার তাহেরপুর সহ রাজ্যের অনেক জায়গাতেই ওই সময়ের আগেই রামের বন্দনা শুরু করা হয়। সকাল ছটার আগেই অবশ্য তা শেষ হয়ে যায় বলে জানা গিয়েছে। নদিয়ার তাহেরপুরে ভোর চারটেয় এসেছেন রামভক্তরা। সূত্রের খবর এমনটাই। ছটার মধ্যেই পুজোর কাজ শেষ করা হয়।

কলকাতার বিভিন্ন জায়গায় রামের বন্দনা

কলকাতার বিভিন্ন জায়গায় রামের বন্দনা

জেলার মতো কলকাতার বিভিন্ন জায়গাতেও রামের বন্দনা হয় ভোরে। গড়িয়াহাট মোড়, রাসবিহারী মোড়, হাজরা মোড়, গড়িয়া মোড়, এন্টালি মোড়, পদ্মপুকুর মোড় এবং বড়বাজারে কর্মসূচি পালন করার কথা জানিয়েছে বিশ্বহিন্দু পরিষদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+