সরকারি বাসের ধাক্কায় অন্তঃসত্ত্বা সহ মৃত ২, ধুন্ধুমার সিউড়িতে
সরকারি বাসের ধাক্কায় এক অন্তঃসত্ত্বা মহিলা সহ মৃত্যু হল দুজনের। ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে সিউড়ির অরবিন্দ পল্লি এলাকা।
সরকারি বাসের ধাক্কায় এক অন্তঃসত্ত্বা মহিলা সহ মৃত্যু হল দুজনের। ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে সিউড়ির অরবিন্দ পল্লি এলাকা। ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলে। ভাঙচুর করে আগুন লাগানো হয় সরকারি বাসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ির কামালপুরের বাসিন্দা ফিরোজ শেখ অন্তঃসত্ত্বা স্ত্রী রেহেনা বিবি ও মেয়ে ফিরোজাকে সঙ্গে করে ডাক্তার দেখিয়ে ফিরছিলেন। অরবিন্দ পল্লি এলাকায় সরকারি বাস তাদের ধাক্কা মারে।
আঘাত এতটাই জোরদার ছিল যে রেহেনা বিবি ও মেয়ে ফিরোজা ঘটনাস্থলেই মারা যায়। আহত ফিরোজ শেখকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
ঘটনার পর উত্তেজিত জনতা বাসে ভাঙচুর চালায়। মোট দুটি বাসে ভাঙচুর চালানো হয়। রাস্তা আটকে বিক্ষোভ দেখালে পুলিশ লাঠিচার্জ করতে গেলে পুলিশ কর্মীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘাতক বাসের চালকের খোঁজে তল্লাশি চলছে।












Click it and Unblock the Notifications