অগ্নিগর্ভ তুফানগঞ্জ! আক্রান্ত পুলিশ, সংবাদ মাধ্যম
রণক্ষেত্র কোচবিহারের তুফানগঞ্জ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গরু পাচারকারীদের বিরুদ্ধে অভিযোগ জানানো হলেও, পুলিশ কোনও ব্যবস্থাই নিচ্ছে না। গ্রামবাসীদের হামলা চালিয়েছে ওসি সৌমাল্য আইচের ওপরেও।
রণক্ষেত্র কোচবিহারের তুফানগঞ্জ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গরু পাচারকারীদের বিরুদ্ধে অভিযোগ জানানো হলেও, পুলিশ কোনও ব্যবস্থাই নিচ্ছে না।

গ্রামবাসীদের হামলা চালিয়েছে ওসি সৌমাল্য আইচের ওপরেও। খবর পাওয়ার পর এলাকায় গেলে সাংবাদিকদের ওপরেও হামলা হয়। পুলিশের একাধিক গাড়িতে হামলার পাশাপাশি গাড়িতে আগুন লাগানোর ঘটনাও ঘটে।
তুফানগঞ্জের ছাটরামপুর গ্রাম। এলাকা থেকে প্রায়ই গরু চুরি হয় বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশ বারবার অভিযোগ জানানো হলেও কোনও কাজ হচ্ছে না, অভিযোগ করেছেন স্থানীয়রা। শুক্রবার গরু চুরির ঘটনা ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ গেলে প্রথমে বচসা, হাতাহাতি এবং পরে পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটে।
পরে এলাকায় গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। র্যাফ এবং মহিলা পুলিশের দলও এলাকায় গিয়েছে পরিস্থিতি সামাল দিতে।












Click it and Unblock the Notifications